অর্ণব আইচ: ৪ ডিসেম্বর দেশজুড়ে পালন করা হয় ভারতীয় ‘নৌদিবস’। কলকাতায় ওই অনুষ্ঠানে যোগ দিতে শনিবার, ২৩ নভেম্বর খিদিরপুর বন্দরে এসে পৌঁছল ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইএনএস সাবিত্রী’। নৌ-বাহিনীর বেশ কয়েকটি নজরদারি জলযানে সওয়ার হয়ে সেনা আধিকারিকরা স্বাগত জানান ‘সাবিত্রী’কে।
সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে ‘আইএনএস সাবিত্রী’ তৈরি করে মুম্বইয়ের মাজাগন ডক লিমিটেড। সাড়ে তিন দশক আগে ১৯৯০ সালের ৭ জুন নৌসেনার হাতে সাবিত্রীকে তুলে দেয় জাহাজ নির্মাণ সংস্থা। ঘণ্টায় ৩০ কিলোমিটার গতিতে ছুটতে পারে উপকূলরক্ষক, দেশের জলসীমার অন্যতম পাহারাদার ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘আইএনএস সাবিত্রী’। ১৫ নট (৩০ কিমি/ঘণ্টা) সর্বোচ্চ গতিসম্পন্ন এই জাহাজে রয়েছে বেশ কয়েকটি অত্যাধুনিক বৈশিষ্ট্য, যেমন ৪০x৬০ বোফর্স গান এবং চেতক হেলিকপ্টার পরিচালনার উপযোগী হেলিপ্যাড রয়েছে এই যুদ্ধজাহাজে। কমান্ডার বিজয় ঝা-র নেতৃত্বে এই জাহাজ উপকূল এবং সামুদ্রিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধে নৌবাহিনীর গৌরবময় বিজয়কে স্মরণ করা হয় ভারতীয় নৌদিবসে।উল্লেখ্য, ২৪, ২৫ ও ২৬ নভেম্বর আমজনতার জন্য এনএস সাবিত্রী পরিদর্শনের ব্যবস্থা করেছে নৌসেনা। ২৫ ও ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল চারটে পর্যন্ত বিনামূল্যে জাহাজ পরিদর্শন করতে পারবে পড়ুয়া এবং প্রাপ্তবয়স্ক নাগরিকরা। কেবলমাত্র আধার কার্ড থাকলেই ভারতীয় নৌসেনার ইতিহাস ও ঐতিহ্য চোখ বোলানো যাবে। যা গোটা জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে।
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের