সন্দেহজনক ওষুধ চেনাবে কিউআর কোড, গ্রাহকদের সতর্ক করতে এবার বিজ্ঞপ্তি স্বাস্থ্যভবনের!

কিউআর কোড স্ক্যান করলেই জানা যাবে ৩০০টি সন্দেহভাজন ওষুধের তথ্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৫, ২১:২৬

options
link
সন্দেহজনক ওষুধ চেনাবে কিউআর কোড, গ্রাহকদের সতর্ক করতে এবার বিজ্ঞপ্তি স্বাস্থ্যভবনের!
ফাইল ছবি

ক্ষীরোদ ভট্টাচার্য: কিউআর কোড স্ক্যান করলেই জানা যাবে ওষুধ ভেজাল কিনা। নকল ওষুধ সম্পর্কে গ্রাহকদের সতর্ক করতে এবার ওষুধের দোকানে নির্দিষ্ট কিআর কোড ঝোলানোর নির্দেশ দিতে চলেছে স্বাস্থ্যভবন। জানানো হয়েছে, এই কোড স্ক্যান করলেই জানা যাবে ৩০০টি সন্দেহজনক ওষুধের তথ্য। যা মিলিয়ে দেখলেই গ্রাহকরা বুঝতে পারবেন যে ওষুধ তিনি কিনেছেন সেগুলি জাল, নাকি সঠিক।

Advertisement

হুগলি, বর্ধমান ও পরে কলকাতায়-সহ রাজ্যের নানা প্রান্তে সন্দেহজনক ওষুধ ধরা পড়ার ঘটনায় নড়েচড়ে বসেছে কেন্দ্র তথা রাজ্য স্বাস্থ্যদপ্তর। এখনও পর্যন্ত ৩০০টি ওষুধ ‘জাল’ ওষুধ হিসেবে চিহ্নিত হয়েছে। যার মধ্যে রয়েছে, প্রেসারের ওষুধ (টেলমা এএম), ডায়াবেটিস, ইনহেলার, ইনজেকশন-সহ বহুল ব্যবহৃত সব ওষুধ। সন্দেহজনক ওষুধ কিনে সাধারণ মানুষ যাতে প্রতারিত না হন সেই লক্ষ্যে কেন্দ্রের ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই-এর তরফে কিউআর কোড পাঠানো হয়েছে রাজ্যের স্বাস্থ্যভবনকে। এবং নির্দেশ দেওয়া হয়েছে, কোনও ওষুধ দোকানে এলে তার বিস্তারিত তথ্য খতিয়ে দেখতে হবে ওষুধ বিক্রেতাকে। মিলিয়ে দেখতে হবে কিউআর কোড স্ক্যানে যে ৩০০টি নকল ওষুধ চিহ্নিত হয়েছে, তার সঙ্গে এই ওষুধগুলির যদি মিল থাকে তবে তা নকল বলে ধরে নিতে হবে। গ্রাহকরাও যাতে সতর্ক হন তাই দোকানেও ঝুলিয়ে রাখতে হবে এই কোড। কেন্দ্রের নির্দেশ মতো এবার সমস্ত ওষুধের দোকানে ও হোলসেলারদের গুদামে এই কিউ আর কোড সাঁটানোর নির্দেশ দিতে চলেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। যাতে ক্রেতা ও বিক্রেতা সব পক্ষই যাচাই করে নিতে পারেন ওষুধ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
সন্দেহজনক ওষুধ চেনাবে এই কিউআর কোড।

এদিকে জাল ওষুধের তদন্তে নেমে তদন্তকারীরা জানতে পেরেছেন ভিনরাজ্য থেকে এইসব ওষুধের আমদানি হচ্ছে বাংলায়। জাল ওষুধের রমরমা রুখতে ৫টি রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফে। সূত্রের খবর, জাল ওষুধ কাণ্ডে তদন্তে যোগসূত্র মেলায়, উত্তরপ্রদেশ, হরিয়ানা, তামিলনাড়ু, ওড়িশা ও বিহার ড্রাগ কন্ট্রোলকে সতর্ক করা হয়েছে। কীভাবে এই রাজ্যগুলি থেকে জাল ওষুধ ঢুকছে তা খতিয়ে দেখতে এবং তা আটকাতে যেন ব্যবস্থা নেওয়া হয় তা বলা হয়েছে। এছাড়াও কোথায় কোথায় জাল কারখানা রয়েছে সে বিষয়ে খতিয়ে দেখতে কড়া নজরদারির অনুরোধ করা হয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফে।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন