অর্ণব আইচ: সামনেই পুরভোট (Civic Polls 2021)। তার আগে খাস কলকাতা থেকে এক কোটি টাকা-সহ গ্রেপ্তার এক যুবক। ধৃতকে আজ তোলা হবে আদালতে। কোথা থেকে এসেছিল সে? কী কারণে ওই টাকা নিয়ে ঘোরাঘুরি করছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।
জানা গিয়েছে, সোমবার রাতে গোপন সূত্র মারফত খবর পেয়ে অ্যাসেম্বলি অফ গড চার্জ (Assembly of God Church) চত্বরে হানা দেয় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অর্থাৎ এসটিএফ। সেখানেই সন্দেহভাজন যুবককে দেখতে পান তাঁরা। তাঁকে জিজ্ঞাসাবাদের পর সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতে উদ্ধার হয় প্রচুর টাকা। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই যুবকের কাছ থেকে মিলেছে এক কোটি টাকা। কিন্তু কোথা এল ওই টাকা তা নিয়ে কোনও সদুত্তর দিতে পারেনি অভিযুক্ত। রাতেই গ্রেপ্তার করা হয় তাকে।
[আরও পড়ুন: তরুণীর শ্লীলতাহানি কাণ্ডে জেল হেফাজত, অভিযুক্ত দুই পুলিশকর্মীকে তীব্র ভর্ৎসনা বিচারকের]
চলতি সপ্তাহেই কলকাতার পুরভোট। তার আগে এই টাকা উদ্ধার একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। পুরভোটের কারণেই কী শহরে আনা হয়েছিল এই টাকা? নাকি এর পিছনে রয়েছে অন্য কারণ? তা খতিয়ে দেখা হচ্ছে। এর নেপথ্যে হাওয়ালা গ্যাং রয়েছে কি না, তা ও জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করলে রহস্যভেদ হতে পারে বলে ধারণা তদন্তকারীদের।
[আরও পড়ুন: Kolkata Municipal Election: দুর্নীতির অভিযোগ নিয়ে সাবধানী তৃণমূল, পুরভোটের প্রচারে নতুন মুখ নিয়ে সতর্কবার্তা]
সর্বশেষ খবর
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি
-
পার্টিতে মদ্যপানের প্ল্যান? আগে খেয়ে নিন এই খাবারগুলি, হ্যাংওভার সামলানো হবে সহজ
-
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেরুয়া ছোঁয়া, দায়িত্বে মিঠুন-প্রসেনজিৎ, কবে উদ্বোধন?
-
মহিলাকে ফোনে ‘কুপ্রস্তাব’-হুমকির অভিযোগ, রহড়ায় গ্রেপ্তার বিজেপি নেতা
-
মালদহে গঙ্গা-ফুলাহার মিলেমিশে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ভূতনিতে ভেসে গেল কিশোর!