সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ভোরে বাইপাসে সল্টলেক স্টেডিয়ামের কাছে গাড়ি দুর্ঘটনায় প্রাণ গেল এক তরুণীর৷ জখম হয়েছেন আরও ৫ আরোহী৷
Advertisement
জানা যাচ্ছে, ভোর ৪টে নাগাদ বেপরোয়া গতিতে ছুটে আসছিল গাড়িটি৷ উল্টোডাঙা যাওয়ার পথে সল্টলেক স্টেডিয়ামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয় গাড়িটি৷ সঙ্গে সঙ্গেই গাড়ি থেকে ছিটকে পড়ে যান এক তরুণী৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ পুলিশ সূত্রে খবর, মৃতা তরুণীর নাম অহনা কর৷
Advertisement
গাড়ির চালকও গুরুতর জখম বলে জানা যাচ্ছে৷ তাঁকে ভর্তি করা হয়েছে এনআরএস-এ৷ পুলিশের অনুমান, গতি বেশি থাকাতেই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি৷
Advertisement
সর্বশেষ খবর
-
‘উদাসীন’ রাষ্ট্রসংঘের সঙ্গে ‘শোলে’র ঠাকুর সাহেবের তুলনা! তীব্র খোঁচা ইরানের
-
স্বরাষ্ট্র মন্ত্রকে ঘুষকাণ্ড! বিপুল টাকার বিনিময়ে লাইসেন্স, গ্রেপ্তার ২ আধিকারিক
-
‘পূর্ব আকাশ’ টেলিগ্রাম চ্যানেলে ভিন রাজ্যে জাল বিস্তার জঙ্গিদের! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
-
উপত্যকায় বড় সাফল্য, সেনার গুলিতে খতম মোস্ট ওয়ান্টেড লস্কর জঙ্গি মুসা
-
মুম্বইয়ে দাউদাউ আগুন ট্রেনের প্যান্ট্রি কারে! দ্রুত ঘটনাস্থলে দমকল