জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী বিরোধী অভিযানে ফের বড় সাফল্য। সেনার গুলিতে মৃত্যু হল শীর্ষ লস্কর জঙ্গির (LeT Terrorist Killed) সুলেমান শাহ ওরফে মুসার। মঙ্গলবার মধ্য কাশ্মীরের বদগাম জেলার পাহাড়ি অঞ্চলে সেনা ও জঙ্গির মধ্যে গুলির লড়াই চলাকালীন এই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উপত্যকায় একাধিক জঙ্গি হামলায় জড়িত ছিল এই জঙ্গি। বলে রাখা ভাল, পহেলগাঁও হামলায় অন্যতম অভিযুক্ত এই মুসা।
জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে বদগাম জেলার ইউসমার্গের কোরাগ অঞ্চলে অভিযান শুরু করেছিল যৌথবাহিনী। এই দলে ছিল, ভারতীয় সেনা, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং শ্রীনগর। জঙ্গল ঘেরা ওই অঞ্চলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। চিরুনি তল্লাশি চলাকালীন পিছু হঠার জায়গা না পেয়ে সেনাকে লক্ষ্য করে গুলি চলাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় সেনা। দু’পক্ষের গুলির লড়াইয়ে মৃত্যু হয় এক জঙ্গির। নিরাপত্তা বাহিনীর তরফে জনানো হয়েছে, মৃত ওই জঙ্গির নাম সুলিমান শাহ ওরফে মুসা।
আরও পড়ুন:
OP KORAG, Yousmarg
Based on specific intelligence input, a Joint Search Operation was launched by #IndianArmy, @JmuKmrPolice and @crpf_srinagar in general area Korag, Yousmarg.
Vigilant troops observed suspicious activity and upon being challenged, terrorists opened fire,…
— Chinar Corps🍁 – Indian Army (@ChinarcorpsIA) September 29, 2026
আধিকারিকদের দাবি অনুযায়ী, গত কয়েক বছর ধরে পির পাঞ্জলের দুই পাশে একাধিক সন্ত্রাসী হামলায় জড়িত ছিল এই মুসা। চলতি মাসের শুরুতে ইউসমার্গ পাহাড়ি অঞ্চলে একটি অভিযান চালিয়েছিল বাহিনী। সেই সময় নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হয় সে। সেবার তার ঘনিষ্ঠ সহযোগী ইয়াসিরের মৃত্যু হয়েছিল সেনার গুলিতে। এবার আর শেষরক্ষা হল না, এনকাউন্টারে মৃত্যু হল মুসার।
নিরাপত্তাবাহিনীর দাবি অনুযায়ী, মুসার মৃত্যু জম্মু ও কাশ্মীরে লস্কর-ই-তইবার সংগঠনের কাছে এক বড় ধাক্কা। উপত্যকায় এদের সন্ত্রাসী কার্যকলাপ সেটুকু চলছিল সেটাও এবার ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জ্ঞানেশ ‘হটাতে’ দিল্লিতে শুরু ‘ইন্ডি’ বৈঠক! নেই আপ-ডিমকে-অখিলেশ, ছন্নছাড়া বিরোধীরা
-
ভোট বিপর্যয়ে ভেসে থাকার চেষ্টা! দিল্লিতে ‘ইন্ডি’ জোটের বৈঠকে মমতা-অভিষেক
-
জন্মদিনে ‘জাদুকর সত্যচরণ’ বেশে প্রসেনজিৎ, ফার্স্ট লুকেই কৌতূহলের পারদ চড়ালেন ‘ইন্ডাস্ট্রি’
-
২ হাজার বছরের প্রাচীন দ্রাবিড় শিল্পকলার ছোঁয়া বেহালার পুজোয়, কেমন হচ্ছে উমার রূপ?
-
দুর্গাপুজোর পাশ বিক্রির নামে কোটি টাকা তছরুপ! ইডির তলবে সিজিও কমপ্লেক্সে ইন্দ্রনীল