গোবিন্দ রায়: গোটা পুরুলিয়ায় পুনর্নির্বাচনের দাবি। এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তাঁর অভিযোগ, স্বচ্ছ নির্বাচন হয়নি।
পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উত্তপ্ত বাংলা। মনোনয়ন পেশ থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত অশান্তি, হামলা চলেছে। বোমাবাজি-গুলি চলেছে মুড়িমুড়কির মতো। প্রাণ গিয়েছে বহু। ভোটের ফল প্রকাশের দিনও অশান্তি হয়েছে জেলায় জেলায়।গণনায় কারচুপির অভিযোগ উঠেছে। একাধিক জায়গায় পুনরায় গণনার দাবি উঠেছে। এবার পুনর্নির্বাচনের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তাঁর দাবি, স্বচ্ছ নির্বাচন হয়নি। তাই নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আরজি জানিয়েছেন তিনি।
[আরও পড়ুন: দলীয় কার্যালয়ে TMC নেতাকে অকথ্য গালিগালাজ কর্মীদের, বোতল উঁচিয়ে মারার চেষ্টা! ভাইরাল ভিডিও]
এদিকে হাওড়া, বালি, জগাছা, নদিয়া-সহ বিভিন্ন জায়গায় গণনাকেন্দ্রে বিরোধীপ্রার্থীদের এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ তুলে হাই কোর্টে তদন্তের আরজি জানিয়েছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। গণনার দিন এক এজেন্ট প্রাণে বাঁচানোর কথা বলে চিঠি লেখেন রিটার্নিং অফিসারকে। সেই চিঠির বয়ান পেশ করা হয়েছে আদালতে। পুনর্গণনা-সহ স্বাধীন তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের নির্দেশের আরজি জানানো হয়েছে। আগামিকাল শুনানির সম্ভাবনা।
[আরও পড়ুন: জলে ভাসছে উত্তরবঙ্গ, বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন রাজ্যের সেচমন্ত্রী]
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের