অর্ণব আইচ: কালীপুজোর আগে শহরে পার্সেল বোমার আতঙ্ক৷ শুক্রবার দুপুরে ঠনঠনিয়া কালীবাড়ি এলাকায় এক ব্যবসায়ীর কাছে একটি পার্সেল আসে৷ তাঁর দাবি, পার্সেলটি খোলামাত্র ধোঁয়া বেরতে থাকে৷ তাতে ইলেকট্রনিক সামগ্রীও ছিল৷ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে জোড়াসাঁকো থানার পুলিশ ও বম্ব স্কোয়াড৷ তবে ওই পার্সেল থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে খবর৷
[ নবান্নের সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের]
উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ির কাছে বিধান সরণিতে যন্ত্রাংশের দোকান বিশাল আগরওয়ালের৷ রোজকার মতোই শুক্রবার দোকান খুলেছিলেন তিনি৷ ওই ব্যবসায়ীর দাবি, দুপুরে তাঁর দোকানে একটি পার্সেল নিয়ে হাজির হয় দু’জন যুবক৷ তাদের গায়ে অনলাইন বিপণনী সংস্থা আমাজনের লোগো লাগানো পোশাক ছিল৷ তিনি ভেবেছিলেন, হয়তো দিওয়ালির উপহার এসেছে৷ কিন্তু পার্সেলটি খুলতেই বিপত্তি! ব্যবসায়ী বিশাল আগরওয়ালের দাবি, পার্সেলটি খোলার সঙ্গে সঙ্গে আগুনের ফুলকি দেখতে পান৷ ধোঁয়াও বেরোচ্ছিল৷ শুধু তাই নয়, পার্সেলে নাকি ইলেট্রনিক সামগ্রী ও টাইমারও ছিল৷ আতঙ্কিত ব্যবসায়ীরা খবর দেন জোড়াসাঁকো থানায়৷ এদিকে যে দু’জন পার্সেলটি এনেছিল, তারা ততক্ষণে চম্পট দিয়েছে৷ ঠনঠনিয়া কালীবাড়ি এলাকায় ওই দোকানে পৌঁছয় পুলিশ, আসে বম্ব স্কোয়াডও৷ তবে পার্সেলে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে খবর৷ তবে কালীপুজোর আগে এমন পার্সেল আসায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গুজরাট থেকে অনলাইন বিপণনী সংস্থা আমাজন মারফত ব্যবসায়ী বিশাল আগরওয়ালের কাছে পার্সেলটি পাঠানো হয়েছিল৷ তদন্তে নেমেছে জোড়াসাঁকো থানার পুলিশ৷
[ যাদবপুর পোস্ট অফিসে আগুন, বন্ধ পরিষেবা]
সর্বশেষ খবর
-
ভিক্টোরিয়ার কাছে মাটি কেটে বেরল দুর্গার ‘বোন’ দিব্যা, কলকাতা মেট্রোর পাতালপথে নয়া ইতিহাস
-
বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন ইয়ামাল? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা!
-
‘সত্য যেন এক নগ্ন শরীর’, বিচ্ছেদচর্চার মাঝে রণজয়ের নিশানায় শ্যামৌপ্তি? চর্চা তুঙ্গে
-
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল, আসল-নকল দ্বন্দ্বের মাঝে হাই কোর্টের রায়ই বহাল সুপ্রিম কোর্টে
-
সোনু নিগমের মতোই বারবার ফিরে আসছে আঙুলের সমস্যা? নেপথ্যে সন্ধির অসুখ!