সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্য দিবালোকে, নবান্নের একেবারে সামনে আত্মহত্যার চেষ্টা করলেন একজন যুবক। গায়ে আগুন দিতে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু সৌভাগ্যবশত ওই যুবককে উদ্ধার করা সম্ভব হয়েছে। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
[ যাদবপুর পোস্ট অফিসে আগুন, বন্ধ পরিষেবা ]
ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে। নবান্নের সামনে রোজকার মতোই মোতায়েন ছিল পুলিশ। হঠাৎই তাদের সামনেই গায়ে কেরোসিন ঢালে ওই যুবক। তারপরই আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। জায়গায় প্রচুর লোক থাকায় তার চেষ্টা ফলপ্রসু হয়নি। যুবক নিজের গায়ে আগুন লাগানোর প্রায় সঙ্গে সঙ্গেই তাকে ধরে ফেলা হয়। কিছুক্ষণ চেষ্টার পর নিভিয়ে ফেলা হয় আগুন। কিন্তু ততক্ষণে যুবকের অবস্থার বেশ খারাপ হয়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর চিকিৎসা শুরু করা হয়েছে। কিন্তু কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
[ এনআরসি-র জন্য জঙ্গিরা উসকানি পেয়েছে, তিনসুকিয়া গণহত্যায় বিস্ফোরক পার্থ ]
সর্বশেষ খবর
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার
-
এনআইএর জালে আরও এক তৃণমূল নেতা, এবার গ্রেপ্তার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ
-
মদ্যপ স্বামীকে পিটিয়ে মেরে মন্দিরে ক্ষমাপ্রার্থনা, থানায় গিয়ে তরুণী বললেন ‘ওকে খুন করেছি’
-
বিশ্বকাপে নামবেন চার ‘ভারতীয়’, মাঠে দাপানো চারমূর্তির দিকে নজর দেশের ফুটবলপ্রেমীদের