দাম্পত্যকলহের জেরে তুমুল অশান্তি। শেষ পর্যন্ত মদ্যপ স্বামীকে পিটিয়ে খুন করলেন স্ত্রী। এই ঘটনা মধ্যপ্রদেশের ছত্তরপুরের। অভিযুক্ত তরুণীর নাম নীলম কুশওয়াহ। তিনি লাঠি দিয়ে পিটিয়ে স্বামী দীনদয়ালকে খুন করেন! মৃতদেহের পাশে আট ঘণ্টা বসে থাকার পর স্থানীয় গিয়ে আত্মসমর্পণ করেন।
স্বামীর সঙ্গে দ্বন্দ্বের কারণে চার বছর আগে বাপের বাড়িতে চলে আসেন নীলম। গত ১ জুন মদ্যপ অবস্থায় দীনদয়াল হাজির হন সেখানে। নীলামের অভিযোগ, জোর করে দরজা খুলে ঘরে ঢোকেন স্বামী। এর পর ছেলেকে উলটো করে ঝুলিয়ে দেন। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন নীলাম। সন্তানকে বাঁচাতে একটি লাঠি দিয়ে দীনদয়ালকে আঘাত করেন তিনি। প্রথম আঘাতেই পড়ে যান স্বামী। এর পর নীলম তাঁকে একটানা আঘাত করতে থাকেন। গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় দীনদয়ালের।
ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে যান নীলম। প্রায় আট ঘণ্টা মৃতদেহের পাশে বসেছিলেন তিনি। এর পর বাড়ির কাছের একটি মন্দিরে গিয়ে নিজের কাজের জন্য ক্ষমাপ্রার্থনা করেন। সেখান থেকে স্থানীয় থানায় গিয়ে বলেন, “আমি স্বামীকে খুন করেছি।” পুলিশ বাড়ির ভিতরে একটি খাটের উপর থেকে দীনদয়ালের লাশ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তে পাঠিনো হয়েছে। নীলমকে গ্রেপ্তার করে তদন্ত শুরু হয়েছে।
সর্বশেষ খবর
-
টানা ১৪ ঘণ্টা দৌড়, ১০০ কিলোমিটার রানআপে বল, বিশ্বরেকর্ড ইংরেজ পেসারের
-
উষ্ণতম আগস্ট! ভরা বর্ষাতেও চুরমার ১২৫ বছরের রেকর্ড, উষ্ণায়নই ‘ভিলেন’?
-
১০ বছর বয়স ভাঁড়ানো ক্রিকেটারের গায়েও উঠেছে জার্সি, কোথায় ছিল বঙ্গক্রিকেটে ‘ভেরিফিকেশন সেল’?
-
মাঝআকাশে বিকল যন্ত্র, নিয়ন্ত্রণ হারানো ককপিটে ‘নেশাগ্রস্ত’ পাইলট! এয়ার ইন্ডিয়া তদন্তে বিস্ফোরক তথ্য
-
এবার বড় দায়িত্বে ‘মহাগুরু’, মিঠুনকে নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?