সন্দীপ চক্রবর্তী: আচমকা বিধানসভায় আর জি করের নির্যাতিতার বাবা-মা। বিরোধী দলনেতার সঙ্গে দেখা করেন তারা। সেখানে ভেঙে পড়েন কান্নায়। আগামী ১০ ডিসেম্বর সুবিচারের দাবিতে রাজভবনে যাবেন তাঁরা। এদিন নওশাদ সিদ্দিকির সঙ্গেও দেখা করেন অভয়ার বাবা-মা।
মঙ্গলবার সকালে ঘড়ির কাঁটায় তখন ১০ টা বেজে ১৫ মিনিট। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বিধানসভায় পৌঁছন আর জি করের নির্যাতিতার বাবা-মা। সরাসরি শুভেন্দু অধিকারীর ঘরে গিয়ে দেখা করেন তাঁরা। সেখানে কান্নায় ভেঙে পড়েন। নির্যাতিতার বাবার চোখের জল মুছিয়ে দেন শুভেন্দু। অভয়ার বাবা-মা বলেন, “সবাই আমাদের পাশে দাঁড়াচ্ছে। আগামীতে আপনাদেরও আমার পাশে চাই। আমার মেয়েটা কী এমন অপরাধ করেছিল, কেন ওকে এমন নির্মমভাবে মারা হল।” তাঁদের কথায়, আজও জানতে পারলাম না সেদিন রাতে আমার মেয়ের সঙ্গে কী হয়েছিল।
এদিন শুভেন্দু অধিকারী নির্যাতিতার বাবা-মায়ের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। জানা গিয়েছে, সুবিচারের দাবিতে আগামী ১০ ডিসেম্বর শান্তিপূর্ণভাবে বিধানসভার বাইরে ও ভিতরে বিধায়করা ধরনা করবেন। পাশাপাশি একইদিনে অভয়ার বাবা-মাকে নিয়ে রাজভবন যাবেন শুভেন্দু। উল্লেখ্য, একইদিনে অপরাজিতা আইন প্রণয়নের দাবিতে পথে নামবে তৃণমূল।
সর্বশেষ খবর
-
হাত মেলাচ্ছে রিলায়েন্স-রোলস রয়েস! ভারতেই তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধ বিমানের ইঞ্জিন
-
এশিয়াসেরা হওয়ার লড়াইয়ে বিরাট ধাক্কা টিম ইন্ডিয়ার, চোটে বাদ বিশ্বকাপ জয়ের কারিগর
-
ভক্তের শেষ ইচ্ছা কানে তোলেননি! যাননি শেষকৃত্যে, ৫ বছর পর কারণ জানালেন ‘টক্সিক’ যশ
-
খুনে নিম্ন আদালতে যাবজ্জীবন, প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন-সহ ৩ সিপিএম নেতা বেকসুর খালাস হাই কোর্টে
-
‘সন্ত্রাসে মদত দিলে ফল ভুগতে হবে’, জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানকে কড়া বার্তা রাষ্ট্রপতির