জন্মদিবসের আগে খাস কলকাতায় আঘাত নামল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির উপর। ভাঙা হল মূর্তির বেদীর নিচের অংশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, মধ্য কলকাতার সুকিয়া স্ট্রিট এলাকায়। আগামী কাল, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিবস। রাজ্যে প্রথমবার বিজেপি সরকার আসার পরে মহা সমারোহে তাঁর জন্মদিবস পালনের ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী কাল কলকাতায় আসবেন। তার আগেই এই ঘটনা ঘটল। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
আরও পড়ুন:
এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিবস। এবারই মহা সমারোহে এই দিন বাংলায় পালন করতে চলেছে বিজেপি। নিউ টাউনের ইকো পার্কে বসছে ১২৫ ফুট উঁচু শ্যামাপ্রসাদের মূর্তি। জন্মদিবস পালন উপলক্ষ্যে অমিত শাহ আগামী কাল কলকাতায় উপস্থিত থাকবেন। একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। মূর্তি বসানোর জমি নির্দিষ্ট করে ভূমিপুজো হবে আগামী কাল। রাজ্যের বিভিন্ন জায়গায় শ্যামাপ্রসাদের মূর্তির চাহিদাও বেড়েছে জন্মদিনের আগে। বহু এলাকাতেই বসছে জনসংঘের প্রতিষ্ঠাতার মূর্তি। তার আগেই খাস কলকাতায় ঘটে গেল মূর্তির উপর হামলার ঘটনা!
মধ্য কলকাতার সুকিয়া স্ট্রিট এলাকায় এপিসি রোডের উপরেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও গোপাল মুখোপাধ্যায়ের দুটি আবক্ষ মূর্তি বসানো হয়েছে। ওই জায়গার ঢিল ছোড়া দূরত্বে রয়েছে রামমোহন লাইব্রেরি। মূর্তি বসানোর কাজ সম্পূর্ণ। বেদীতে নামের ফলকও বসানো হয়ে গিয়েছিল। আগামী কাল, ওই মূর্তি উদ্বোধন হওয়ার কথা রয়েছে। কিন্তু আজ, রবিবার সকালেই দেখা গেল চাঞ্চল্যকর ছবি। ওই মূর্তির বেদী কেউ বা কারা ভেঙে দিয়ে গিয়েছে! দেখা যায়, মূর্তির উপরের অংশ ঠিক রয়েছে। কিন্তু নিচের বেদীর অংশ ভাঙা! নামের ফলক ভেঙে ছড়িয়েছিটিয়ে ফেলে রাখা হয়েছে মূর্তির সামনেই! সাতসকালে এই ঘটনা রীতিমতো হইচই ফেলে দিয়েছে এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুতেজ খতিয়ে দেখা হচ্ছে। বিজেপির তরফে এই ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ শুরু হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি