সিম সোয়াপিং করে পাঁচতারা হোটেলের কর্তার থেকে ৭০ লক্ষ টাকা লুট, নেপথ্যে নাইজেরীয় গ্যাং

এই গ্যাংয়ের দু’জনকে গ্রেপ্তার করেছেন লালবাজারের গোয়েন্দারা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৩, ১৫:১৯

options
link
সিম সোয়াপিং করে পাঁচতারা হোটেলের কর্তার থেকে ৭০ লক্ষ টাকা লুট, নেপথ্যে নাইজেরীয় গ্যাং
ছবি: প্রতীকী

অর্ণব আইচ: সিম সোয়াপিং করে পাঁচতারা হোটেলের কর্তার কাছ থেকে ৭০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পিছনে নাইজেরীয় গ‌্যাংই। একই পদ্ধতিতে কলকাতা থেকে জালিয়াতির সওয়া দুই কোটি টাকা বিপুল টাকা ক্রিপ্টোকারেন্সির মাধ‌্যমে পৌঁছেছে নাইজেরিয়ায়। বুধবার এই গ‌্যাংয়ের দু’জনকে গ্রেপ্তার করেছেন লালবাজারের গোয়েন্দারা। তাদের মধ্যে সৈয়দ মহম্মদ রেহানের বিরুদ্ধে কলকাতা পুলিশ লুক আউট নোটিস জারি করে। হায়দরাবাদ বিমানবন্দরে নামতেই তাকে গ্রেপ্তার করা হয়। অন‌্য ধৃত ব‌্যক্তি ওয়াসিম খানকে গার্ডেনরিচ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

এই ঘটনায় প্রথমে দিল্লি থেকে দু’ জনকে গ্রেপ্তার করা হয়। এই চক্রের জালিয়াতরা কলকাতার একটি পাঁচতারা হোটেলের অধিকর্তার ভুয়ো মেল তৈরি করে। ওই হোটেলকর্তার সই জাল করে তারা মেল করে মোবাইল সংস্থাকে জানায়, তাঁর মোবাইল হারিয়ে গিয়েছে। তাই নতুন সিমকার্ড প্রয়োজন। হোটেলকর্তার পুরনো সিমকার্ড বন্ধ হয়ে যায়। নতুন সিমকার্ড চালু হতেই জালিয়াতরা জেনে যায়, তাঁর ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টে কত টাকা রয়েছে। তাঁর অ‌্যাকাউন্ট থেকে ৭০ লাখ টাকা তুলে নেয় জালিয়াতরা। এই সিম সোয়াপিং চক্রের আসল মাথা কে, তা জানার চেষ্টা করেন লালবাজারের গোয়েন্দারা। তদন্ত করে তাঁরা কয়েকজনের নাম জানতে পারেন। মূলত তাদের মাধ‌্যমেই টাকা পাচার হয়েছে। আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘ব্যালট খাওয়া’ বুথে বাতিল ভোটগ্রহণ! হাবড়া-সহ একাধিক বুথে পুনর্নির্বাচনের সম্ভাবনা]

এবার গোয়েন্দারা জানতে পারেন যে, গার্ডেনরিচের ব‌্যাংক অ‌্যাকাউন্ট থেকে আট লাখ টাকা পাচার হয়েছে। কিন্তু চক্রের আরও এক সদস্যের অ‌্যাকাউন্টের লেনদেন সন্ধান করতে গিয়েই খোঁজ মেলে চক্রের বিদেশি মাথার। জানা যায়, সৈয়দ মহম্মদ রেহান নামে ওই ব‌্যক্তির অ‌্যাকাউন্টে একটি বেসরকারি সংস্থার মাধ‌্যমে ২ কোটি ২৭ লাখ টাকা এসেছে। কিছুদিনের মধ্যেই ক্রিপ্টোকারেন্সিতে পরিবর্তন করা হয়েছে ওই টাকা। ক্রিপ্টোকারেন্সির মাধ‌্যমে ওই টাকা গিয়েছে নাইজেরিয়ায়।

Advertisement

নাইজেরীয় এক ব‌্যক্তির নামেই রয়েছে ওই ক্রিপ্টোকারেন্সির অ‌্যাকাউন্ট। এর পরই লালবাজারের গোয়েন্দারা নিশ্চিত হন যে, এই সিম সোয়াপিং চক্রের পিছনে রয়েছে নাইজেরীয় গ‌্যাং। গোয়েন্দারা জানতে পারেন যে, সৈয়দ মহম্মদ রেহান বিদেশে রয়েছে। তাই তার বিরুদ্ধে পুলিশ লুকআউট নোটিস জারি করে। মঙ্গলবার মধ‌্য প্রাচ‌্য থেকে হায়দরাবাদ বিমানবন্দরে নামতেই তাকে আটক করা হয়। কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে। দু’জন দেশের অন‌্য জায়গায় রয়েছে।

[আরও পড়ুন: গ্রেটার নয়ডার শপিংমলে বিধ্বংসী আগুন, বাঁচতে জানলায় ঝুলে মানুষ, প্রকাশ্যে ঝাঁপ দেওয়ার ভিডিও]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.