Aroop Biswas

স্বরূপকে সঙ্গে নিয়ে অরূপের বাড়িতে পুলিশ, মেসি কাণ্ডে থানায় হাজিরা নিয়ে জোর টানাপোড়েন

ফ্ল্যাট ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। ওই ফ্ল্যাটে পরিবারের লোকজন নিয়ে থাকতেন স্বরূপ বিশ্বাস। সূত্রের খবর, ফ্ল্যাটের ভিতরে চলছে জোর তল্লাশি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ১৪:১০

options
link
স্বরূপকে সঙ্গে নিয়ে অরূপের বাড়িতে পুলিশ, মেসি কাণ্ডে থানায় হাজিরা নিয়ে জোর টানাপোড়েন
ফাইল ছবি।

মেসি কাণ্ডে এখনও থানায় হাজিরা দেননি প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। কলকাতা হাই কোর্টে পাননি রক্ষাকবচও। তারই মাঝে বেহালার সাহাপুর কলোনিতে অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) ফ্ল্যাটে বিশাল পুলিশবাহিনী। ফ্ল্যাট ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। ওই ফ্ল্যাটে পরিবারের লোকজন নিয়ে থাকতেন স্বরূপ বিশ্বাস। সূত্রের খবর, ফ্ল্যাটের ভিতরে চলছে জোর তল্লাশি।

Advertisement

এখনও পর্যন্ত বিধাননগর দক্ষিণ থানায় মেসি কাণ্ডে হাজিরা দেননি প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে তাঁর গ্রেপ্তারির আশঙ্কা। তাই স্বাভাবিকভাবেই পুলিশের গতিবিধি নিয়ে যে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। 

হেয়ার ড্রেসারের তোলা যৌন নির্যাতন-সহ একাধিক অভিযোগে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হন স্বরূপ বিশ্বাস। আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। এই ফ্ল্যাটে কোনও নথিপত্র আছে কিনা, সে সংক্রান্ত তথ্যের খোঁজে সম্ভবত পুলিশ আধিকারিকরা ‘বিশ্বাস ব্রাদার্সে’র বাড়িতে হানা দেয় বলেই খবর। এদিকে, এখনও পর্যন্ত বিধাননগর দক্ষিণ থানায় মেসি কাণ্ডে হাজিরা দেননি প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে তাঁর গ্রেপ্তারির আশঙ্কা। তাই স্বাভাবিকভাবেই পুলিশের গতিবিধি নিয়ে যে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একসময়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন অরূপ বিশ্বাস। বিগত সরকারের আমলে মন্ত্রী হিসাবে বিদ্যুৎ, ক্রীড়ার মতো একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলেছেন। সে প্রভাব কাজে লাগিয়ে স্বরূপ বিশ্বাস নানা কুকর্ম করেছিলেন বলেই অভিযোগ। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, আর্থিক প্রতারণা, রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে প্রভাব খাটানোর মতো একাধিক অভিযোগ ওঠে। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে জমিদখল করে সুরুচি সংঘের মতো নামজাদা ক্লাব চালিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। ক্লাবঘরের দ্বিতীয় তলায় বিলাসবহুল হোটেলের বন্দোবস্ত করে দুষ্কর্ম চালিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। তাঁর ছত্রছায়ায় বাড়বাড়ন্ত অরূপের ভাই স্বরূপ বিশ্বাসেরও। দু’জনে মিলে টলিউডে একনায়কতন্ত্র চালাতেন বলেই অভিযোগ। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যৌনহেনস্তা, অস্ত্র আইনেও মামলা রুজু হয়েছে। সেই অভিযোগ ইতিমধ্যে পুলিশের জালে স্বরূপ। মেসি কাণ্ডে ক্রমশ বিপদ বাড়ছে অরূপ বিশ্বাসেরও।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন