সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি সমর্থকরা৷ দুই দলের মারমুখী সমর্থকদের আক্রমণ ও প্রতি আক্রমণে ধুন্ধুমার বেধে যায়৷ এবার এই ঘটনায় দুই দলের বিরুদ্ধেই এফআইআর দায়ের করল পুলিশ৷
মঙ্গলবার বিকেল নাগাদ রাজ্য বিজেপি সদর দফতরে টিএমসিপি-র সদস্যরা ইট ছোড়ে বলে অভিযোগ ওঠে৷ পাল্টা আক্রমণে লাঠি হাতে বেরিয়ে আসেন বিজেপি সমর্থকরা৷ পুলিশকে কার্যত নীরব দর্শকে পরিণত করেই দুই দলের সমর্থকরা হাতহাতিতে জড়িয়ে পড়ে৷ অগ্নিগর্ভ হয়ে ওঠে সেন্ট্রাল অ্যাভেনিউ৷ বেশ কিছুক্ষণ চলে এই আক্রমণ ও প্রতি আক্রমণ৷ আহত হয় বিজেপির সমর্থকরাও৷ ব়্যাফ নামিয়েও পরিস্থিতি আয়ত্তে আনা সম্ভব হয়নি৷ পরে বিজেপির তরফে কেন্দ্রীয় বাহিনীকে ডাকা হয়৷ এই ঘটনায় এবার স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করল জোড়াসাঁকো থানা৷ ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯ ধারায় হিংসা ছড়ানোর অভিযোগে দুই দলের বিরুদ্ধেই এফআইআর দায়ের করা হয়েছে পুলিশের তরফে৷
মোদির বাসভবনে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক তৃণমূল সাংসদরা
এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির ঘটনায় সারা রাজ্যেই বিক্ষোভ কর্মসূচি পালন করছে তৃণমূল৷ দিল্লিতেও সংসদীয় দলের সদস্যরা বিক্ষোভ দেখাতে গেলে তাঁদের আটক করে দিল্লি পুলিশ৷ দলীয় কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে এদিন রাজ্যপালের দ্বারস্থ হয় বিজেপিও৷ তৃণমূলের পাল্টা মিছিলও বের করে বিজেপি৷দুই দলের বিক্ষোভের আঁচে দিনভর সরগরম ছিল গোটা রাজ্য৷
সুদীপের গ্রেপ্তারির জের, বিজেপি অফিসে বিক্ষোভ তৃণমূলের
সর্বশেষ খবর
-
প্রতীক কার! ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ ‘কালীঘাট তৃণমূলের’
-
গেরুয়া উত্তরীয় বনাম বোরখা, পোশাক নিয়ে বারাসত কলেজে সম্মুখ সমরে এবিভিপি-বজরং দল!
-
‘ভারতবিদ্বেষে’র হাওয়ায় প্রথম চিন সফর! কী বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক?
-
‘যে ইন্ডাস্ট্রিকে কোটি কোটি টাকার ব্যবসা দিয়েছে…’, রণবীরকে কোণঠাসা প্রসঙ্গে বিস্ফোরক সুনীল
-
‘গুন্ডাদমন বিলে’ লুটের সম্পত্তি বাজেয়াপ্তই সরকারের লক্ষ্য! কী রয়েছে খসড়ায়