সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছুটির দিন সকাল সকাল বাজারে গিয়ে অনেকেই চমকে গিয়েছেন। না, মাংস নিয়ে বাঙালির আপাতত আর তেমন মাথাব্যথা নেই। ভাগাড়ে আতঙ্ক এখনও জাঁকিয়ে। তবে এ থেকে বেরনোর রাস্তাও খুঁজে নিয়েছে ভোজনরসিক বাঙালি। চোখের সামনে কাটা না হলে আর কোনও মাংসই বাজারের থলিতে পুরছেন না তাঁরা। তবে তাঁদের সমানে নয়া আতঙ্ক আলুর দাম। তিন চার দিন আগে যাঁরা বাজার করেছেন, আর আজ যাঁরা বাজার গিয়েছেন, তাঁরা যেন মেলাতেই পারছেন না। এক লাফে এতটাই বেড়েছে আলুর দাম।
[ চলন্ত ট্রেনে মহিলার ছবি তুলে হেনস্তা, ধৃত রেলকর্মী ]
দিনকয়েক হল জ্যোতি আলু বিক্রি হচ্ছে ১৮-২০ টাকা কেজি। ওদিকে চন্দ্রমুখীতে হাত ছোঁয়ালেই ছ্যাঁকা। প্রতি কেজি আলু বিকোচ্ছে ২২-২৪ টাকায়। এরকম আকাশছোঁয়া দাম এই কদিন আগেও ছিল না। কিন্তু গত চার থেকে পাঁচদিনের মধ্যেই যেন পরিস্থিতি আমূল বদলে গিয়েছে। আলুর দাম প্রায় মধ্যবিত্তের নাগাল ছাড়িয়েছে। এদিকে বাঙালির খাদ্যাভাস এমন যে, আলু ছাড়া চলে না। সে ভাজা হোক বা মাংস, আলু চাই-ই চাই। এমনকী, নবাবী বিরিয়ানিতেও আলুর আমদানি ঘটিয়েছে রসিক বাঙালি। সুতরাং বাজারে গিয়ে প্রথমেই আলুর সামনে ঝোঁকে আমবাঙালি। কিন্তু এবার সেখানে গিয়েই ধাক্কা খাচ্ছে। যে হারে আলুর দাম বাড়ছে, তাতে খাদ্যাভ্যাস বদলানোর ভাবনা অনেকেরই।
[ মায়ের জন্য রক্তদানে নয়া নজির গড়ার লক্ষ্যে ‘ফোরাম ফর দুর্গোৎসব’ ]
কিন্তু কেন মাত্রাছাড়া আলুর দাম? বিভিন্ন বাজারের বিক্রেতারা বলছেন, চাহিদা তো একই আছে। কিন্তু আলুর জোগান নেই। হিমঘর থেকে আলু আসছে না। কৃষকদের থেকে অনেক ক্ষেত্রে সরাসরি কিনে বিক্রি করতে হচ্ছে। ফলে দামও বাড়ছে। কিন্তু হিমঘর থেকে কেন আলু আসছে না সে বিষয়টি স্পষ্ট নয়। তবে দামের ছ্যাঁকায় গেরোতেই পড়েছে মধ্যবিত্ত। বাজার থেকে ব্যাজার মুখে ফিরতে ফিরতে অনেকেই বলছেন, মাংস ভাগাড়ের, আলুরও ছ্যাঁকা খাওয়া দাম, খাবার আর তাহলে থাকলটা কী!
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?