Abhishek Banerjee

ঘুষ ভাগাভাগিতে অভিষেকের নাম! কালীঘাটের কাকু-শান্তনু-কুন্তলের ১৫ মিনিটের অডিওই ‘তুরুপের তাস’ ইডির

Primary Teacher Recruitment Scam: এই ১৫ মিনিটের অডিও রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হচ্ছে। তদন্তে কী তথ্য সামনে আসে, সেটাই এখন দেখার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ১৪:৪১

options
link
ঘুষ ভাগাভাগিতে অভিষেকের নাম! কালীঘাটের কাকু-শান্তনু-কুন্তলের ১৫ মিনিটের অডিওই ‘তুরুপের তাস’ ইডির
কালীঘাটের কাকু-শান্তনু-কুন্তলের ১৫ মিনিটের অডিওই 'তুরুপের তাস' ইডির

চাকরি বিক্রি, ঘুষ বিনিময়ের কাঁড়ি কাঁড়ি টাকা ঢুকল কার অ্যাকাউন্টে? প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে এই প্রশ্নে খোঁজ করতে গিয়ে বারবার সামনে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার নাম। তবে ইডির ‘তুরুপের তাস’ ১৫ মিনিটের কথোপকথন। ওই অডিও রেকর্ডিংয়ের কথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৃতীয় অতিরিক্ত চার্জশিটে উল্লেখ রয়েছে। আর তার সূত্র ধরেই সোমবার বেলা ১১টা থেকে প্রায় ঘণ্টাতিনেক জেরা করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)।

Advertisement

ইডি সূত্রে খবর, গত ২০১৭ সালে ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের বেহালার বাড়িতে বৈঠক হয়। শান্তনু বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষও ছিলেন বৈঠকে। ওই বৈঠকে নাকি চাকরি বিক্রির কাঁড়ি কাঁড়ি টাকার ভাগ বাঁটোয়ারা নিয়ে ঝগড়াঝাটি হয়। আর সেই দ্বন্দ্বেই একাধিকবার উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। উঠেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামও।

ইডি সূত্রে খবর, গত ২০১৭ সালে ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের বেহালার বাড়িতে বৈঠক হয়। শান্তনু বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষও ছিলেন বৈঠকে। ওই বৈঠকে নাকি চাকরি বিক্রির কাঁড়ি কাঁড়ি টাকার ভাগ বাঁটোয়ারা নিয়ে ঝগড়াঝাটি হয়। আর সেই দ্বন্দ্বেই একাধিকবার উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। উঠেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামও। কথোপকথনে নাকি শোনা গিয়েছে, পার্থ ঘুষের বিনিময়ে ‘অযোগ্য’ ব্যক্তিকে চাকরি দেন। সুজয়কৃষ্ণের থেকে ১৫ কোটি টাকা দাবি করেছিল। চাকরিপ্রার্থীদের থেকে আবার ১০০ কোটি টাকা তোলার ভাবনাচিন্তা করে ‘কালীঘাটের কাকু’। সেই টাকাই নাকি তোলার ‘গুরুদায়িত্ব’ পেয়েছিল কুন্তল ও শান্তনু। ১০০ কোটির মধ্যে ২০ কোটি নাকি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে দেওয়ার কথা ছিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইতিমধ্যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করে ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রকে। একে একে গ্রেপ্তার করা হয় শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে। এরপর তদন্তকারীদের হাতে আসে ওই ১৫ মিনিটের কথোপকথনের অডিও রেকর্ড। ওই অডিও রেকর্ডিংয়ের সঙ্গে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরও মিলিয়ে দেখা হয়। সেই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে ভিনরাজ্যে পাঠানো হয়েছিল। এই ১৫ মিনিটের অডিও রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হচ্ছে। তদন্তে কী তথ্য সামনে আসে, সেটাই এখন দেখার।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.