সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক যুগলকে মেট্রো থেকে টেনে হিঁচড়ে নামিয়ে ‘দমদম দাওয়াই’ প্রয়োগের বিরুদ্ধে গর্জে উঠেছে কলকাতা। অপরাধ, দুজনে মেট্রোর মধ্যে আলিঙ্গনরত অবস্থায় ছিলেন। যদিও, শহরবাসীর একাংশ একবাক্যে স্বীকার করে নিয়েছেন, ভিড়ের চাপে অনেক সময়ই বাসে-মেট্রোয় সঙ্গীকে স্পর্শ করে দাঁড়ালে অতিরিক্ত নিরাপদ বোধ করেন মহিলারা। অন্তত কুরুচিকর পুরুষ যাত্রীদের কনুইয়ের ধাক্কা থেকে রেহাই পাওয়া যায়। আর এবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষও জানিয়ে দিল, সহযাত্রীদের সঙ্গে এরকম আচরণ কাম্য নয়।
[আলিঙ্গনে ‘শাপমুক্তি’, প্রেম-প্রতিবাদ মিলেমিশেই কলকাতা আবার ‘ভালবাসার শহর’]
নীতি পুলিশদের চক্ষুশূল হলেও প্রেমের এই শহর যে আদতে আক্রান্তদেরই পাশে, সে কথা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন শিক্ষিত ও রুচিশীলরা। কিন্তু গোল বেধেছে কলকাতা মেট্রোর একটি ‘ফেক’ ফেসবুক কমেন্টকে ঘিরে। মেট্রোয় যুগলকে হেনস্তার খবর প্রকাশ্যে আসার পরই মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দেয়, তারা নীতি পুলিশির পক্ষে নয়। মেট্রোয় যাতায়াতকারীদের নিরাপত্তা দিতে কর্তৃপক্ষ সর্বদা সচেষ্ট। কিন্তু আচমকাই কলকাতা মেট্রোর একটি কমেন্ট ভাইরালের মতো সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। কমেন্টের সারবত্তা, ‘মেট্রোয় যুব সম্প্রদায়ের একাংশ কার্যত অসভ্যতা করে। সহযাত্রীরা ঠিকই করেছেন। ইংরেজিতে কথা বলতে পারলেই সভ্য হওয়া যায় না। যুব সম্প্রদায় সভ্যতা ভদ্রতা না শিখলে এমনটাই হবে!’

কমেন্টটি সোশ্যাল মিডিয়ার দৌলতে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। শেষমেশ মেট্রো কর্তৃপক্ষ বাধ্য হয়ে আর একটি পোস্ট করে জানায়, ‘মেট্রো নীতি পুলিশির পক্ষে নয়। ওই কমেন্টটি নকল।’ যদিও নেটিজেনদের একাংশ সে দাবি মানতে নারাজ।
[মেট্রোয় যুগল হেনস্তা, দোষীদের বিরুদ্ধে এফআইআরের দাবিতে বিক্ষোভ দমদম স্টেশনে]
বিকেলের দিকে এক সাংবাদিক বৈঠক করে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অজয় বিজয়বর্গীয় জানিয়ে দেন, যুগল হেনস্তায় স্বতঃপ্রণোদিত তদন্ত করবে মেট্রো রেল। তবে যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁরা কোনও অভিযোগ দায়ের করেননি। আক্রান্তরা প্রকাশ্যেও আসেনি। ফলে স্পষ্টত প্রমাণ নেই। সিসিটিভি দেখেও কিছুই পাওয়া যায়নি। জিএম বলেন, ‘পুরনো কোচে সিসিটিভি নেই। নতুন কোচে সিসিটিভি থাকছে। আমরা সবসময় যাত্রীদের নিরাপত্তার দিকে নজর দিই। তবে এবার থেকে নজরদারি আরও বাড়ানো হবে।’
শুনুন কী বলছেন মেট্রোর জিএম:
সর্বশেষ খবর
-
নজরে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা! দ্রুত সেবক-রংপো রেল প্রকল্পের কাজ শেষের আর্জি সাংসদের
-
‘বাবা ভুল করেছে, প্রায়শ্চিত্তও…’, বিগ বস বাংলার গ্রান্ড ওপেনিংয়ে চোখে জল তাপসকন্যা সোহিনীর
-
চিপস-ঠান্ডা পানীয়ে ‘বিষ’, তবু লোভ সামলাতে পারছেন না? এবার প্রতি প্যাকেটে থাকবে বিপদবার্তা!
-
মেঘালয়ে নাকা তল্লাশিতে পুলিশের উপর হামলা! পালটা গুলিতে নিহত ৪ সশস্ত্র দুষ্কৃতী
-
অভিষেক, ডেরেকের পর সুমিত! ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাংসদের পিএ-কে নোটিস পুলিশের