Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
Meghalaya

মেঘালয়ে নাকা তল্লাশিতে পুলিশের উপর হামলা! পালটা গুলিতে নিহত ৪ সশস্ত্র দুষ্কৃতী

পুলিশ দুষ্কৃতীদের পরিচয় ও অপরাধমূলক কর্মকাণ্ডের ইতিহাস যাচাইয়ের চেষ্টা চালাচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৬, ২১:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৬, ২১:১৭

options
link
মেঘালয়ে নাকা তল্লাশিতে পুলিশের উপর হামলা! পালটা গুলিতে নিহত ৪ সশস্ত্র দুষ্কৃতী zoom
প্রতীকী।
Advertisement

মেঘালয়ে নাকা তল্লাশিতে ভয়ংকর কাণ্ড। পূর্ব গারো পাহাড়ে পুলিশের উপর হামলা চালাল সশস্ত্র দুষ্কৃতীদের একটি দল। পালটা গুলিতে নিহত ৪ দুষ্কৃতী। পুলিশ তাদের পরিচয় ও অপরাধমূলক কর্মকাণ্ডের ইতিহাস যাচাই করছে।

রবিবার ভোর চারটে নাগাদ পুর্ব গারো পাহারের সংসক এলাকায় নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশের একটি দল। তখনই আচমকা সশস্ত্র চার দুষ্কৃতী গুলি চালায় নিরাপত্তারক্ষীদের লক্ষ করে। আত্মরক্ষায় পালটা গুলি চালান পুলিশকর্মীরা। এর ফলে গুরুতর আহত হয় দুষ্কৃতীরা। পরে তাদের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত দুষ্কৃতীদের পরিচয় জানা না গেলেও তাদের যে অপরাধমূলক অতীত রয়েছে, সেই বিষয়ে নিশ্চিত পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, নিহত চারজনের সঙ্গে ২৫ আগস্ট রাজ্যের সীমানার ওপারে তাপরায় ঘটা একটি ঘটনার যোগসূত্র থাকতে পারে।

Advertisement

পূর্ব গারো হিলসের পুলিশ সুপার স্বপ্নিল পাওয়ার জানিয়েছেন, নিহত চার দুষ্কৃতীর অতীতের কার্যকলাপ যাচাই করা হবে। তদন্তের অংশ হিসেবে পূর্ববর্তী কোনও ঘটনার সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে। গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.