কলহার মুখোপাধ্যায়: আবাসনে বেআইনি নির্মাণের চেষ্টা করছিলেন প্রমোটার৷ তারই প্রতিবাদ করেছিলেন আবাসিকরা৷ তবে তাতে কান দেননি প্রমোটার৷ জোর করেই আবাসনের নির্মাণ কাজ শুরু করেছিলেন তিনি৷ তারই প্রতিবাদে প্রমোটারকে ঘিরে ধরে প্রথমে বিক্ষোভ ও পরে বেধড়ক মারধর করেন আবাসিকরা৷ এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠল দমদমের শ্যামনগর৷ বিক্ষোভ-মারধরের খবর পৌঁছায় দমদম থানার পুলিশের কাছে৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মারমুখী আবাসিকদের হাত থেকে প্রমোটারকে উদ্ধার করে৷ এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়৷ তবে এই ঘটনায় এখনও থানায় কোনও অভিযোগ দায়ের করেননি আবাসিকরা৷
[‘ওটা রাবণ যাত্রা’! বিজেপির রথযাত্রা কর্মসূচিকে আক্রমণ মমতার]
দমদমের শ্যামনগরের ন্যাচারাল সিটি নামে আবাসনটি তৈরি করেছিলেন এই প্রহৃত প্রমোটার৷ বছর দুয়েক আগে হস্তান্তরিত হয় আবাসনটি৷ উপযুক্ত কাগজপত্র দেওয়া হয়নি, প্রমোটারের বিরুদ্ধে বারবারই এমন অভিযোগ তুলে সরব হন আবাসিকরা৷ কিন্তু তাতেও কোনও লাভ হয়নি৷ দিনকয়েক আগে ওই আবাসনের পার্কিং লটের কাছে একটি পাঁচিল তৈরির কাজ শুরু করেন প্রমোটার৷ এই ঘটনায় নতুন করে ক্ষোভ সঞ্চার হয়৷ রীতিমতো বিরক্ত হন আবাসিকরা৷ কাজে বারবার বাধা দেওয়ারও চেষ্টা করেন তাঁরা৷ প্রতিবাদীদের কপালে জোটে মারধর৷ আবাসিকদের অভিযোগ, নির্মাণের প্রতিবাদ করায় প্রমোটার বাড়িতে লোক পাঠিয়ে তাদের হুমকি দেয়৷ আবাসনের পার্কিং লটে নির্মাণের প্রতিবাদ করায় এক আবাসিককে বেধড়ক মারধর করে প্রমোটারের লোকজনেরা৷ এই নিয়ে অশান্তি চলছিলই৷
[রোজগারে টান, বেআইনি অটোর বিরুদ্ধে আন্দোলনে চালকদেরই একাংশ!]
শুক্রবার সকালে তা বড়সড় আকার নেয়৷ আবাসনের নিচে নিজের অফিসে আসেন প্রমোটার৷ ওই নির্মাণ নিয়ে প্রমোটারের সঙ্গে কথা বলতে যান আবাসিকরা৷ অভিযোগ, কথা চলাকালীন দু’পক্ষই উত্তেজিত হয়ে পড়ে৷ প্রমোটারকে ঘিরে ধরে প্রথমে বিক্ষোভ দেখান তাঁরা৷ এরপর শুরু হয় হাতাহাতি৷ প্রমোটারকে আবাসিকরা চড়-থাপ্পড় মারে বলেও অভিযোগ৷ ইতিমধ্যেই খবর পৌঁছয় দমদম থানায়৷ ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী৷ প্রমোটারকে উদ্ধার করে থানায় নিয়ে যান তাঁরা৷ যদিও আবাসিকরা এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের করেননি৷ আবাসিকদের মারধর করা বা কাগজপত্র না দেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি প্রমোটারের৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের