Pratik Ur Rahaman

তৃণমূলে যোগ দেওয়ার পর প্রতীক উরকে বহিষ্কার কেন? জেলায় জেলায় ক্ষোভ, চাপে আলিমুদ্দিন

সিপিএমের যুব নেতা শতরূপ ঘোষ তো প্রতীক উর প্রসঙ্গে বলতে গিয়ে ঘুরিয়ে ‘গরু-ছাগল’ শব্দ ব‌্যবহার করেন। এমনকী, বলেছেন, আগের প্রতীক উর আমাদের কাছে ‘মৃত’।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৭:৫৯

options
link
তৃণমূলে যোগ দেওয়ার পর প্রতীক উরকে বহিষ্কার কেন? জেলায় জেলায় ক্ষোভ, চাপে আলিমুদ্দিন
ফাইল ছবি।

টিভিতে নজর ছিলই সিপিএমের শীর্ষনেতাদের। বিদ্রোহী যুব নেতা কি করতে চলেছেন শনিবার সকাল থেকেই সেদিকে নজর রাখছিল আলিমুদ্দিন। বিকেলেই প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman) পার্টি ছাড়তেই প্রচণ্ড চাপে পড়ে গেল আলিমুদ্দিন। ততক্ষণে আবার বিভিন্ন জেলা থেকেও ক্ষোভের বহিঃপ্রকাশের খবর আসছে সিপিএমের শীর্ষ নেতৃত্বের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের ঝান্ডা তুলে নিতেই প্রতীক উরকে পার্টি বহিষ্কার করে সিপিএম। পার্টি গঠনতন্ত্রের ১৯ নম্বর ধারা, ৫৬ নম্বর উপধারা অনুযায়ী বহিষ্কার করা হয়েছে বলে সিপিএমের তরফে প্রেস রিলিজও করে দেওয়া হয়। সম্প্রতি চিঠির পর সিপিএমের গঠনতন্ত্র অনুযায়ী প্রতীক-উরকে তখন দল বহিষ্কার করতে পারত। কিন্তু সেই পথে হাঁটেনি রাজ্য কমিটি।

Advertisement

দলের একাংশ তাঁকে রাখবার জন্য সক্রিয় হয়েছিলেন। যোগাযোগ করেছিলেন প্রবীণ নেতা বিমান বসুও। প্রতীক উর অবশ‌্য তাতে সাড়া দেননি। প্রতীক তৃণমূলে আনুষ্ঠানিক যোগদানের পর তাঁকে বহিষ্কার করে সিপিএম। এরপরই পার্টির বিভিন্ন ফেসবুকে প্রতীক উরকে আক্রমণ শুরু হয়েছে।

Advertisement

সিপিএমের যুব নেতা শতরূপ ঘোষ তো প্রতীক উর প্রসঙ্গে বলতে গিয়ে ঘুরিয়ে ‘গরু-ছাগল’ শব্দ ব‌্যবহার করেন। এমনকী, বলেছেন, আগের প্রতীক উর আমাদের কাছে ‘মৃত’। এদিকে, প্রতীক উর দল ছাড়তেই আবার বিভিন্ন জায়গা থেকে পার্টির অন্দরের ক্ষোভ সামনে আসছে। টালিগঞ্জ বিধানসভা এলাকায় সিপিএমের দক্ষিণ যাদবপুর ১ নম্বর এরিয়া কমিটিতে ৬৩ জন সম্প্রতি ইস্তফা দিয়েছেন। যাঁদের মধ্যে ৩ জন এরিয়া কমিটির সদস‌্য-সহ মোট ৭ জন পার্টি সদস‌্য রয়েছে। এটা নিয়ে তৃণমূল কাউন্সিলর তথা মুখপাত্র অরূপ চক্রবর্তী সিপিএমকে খোঁচা দিয়ে পোস্ট করে লিখেছেন, ‘প্রতীক উর রহমান আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে এলেন। এদিকে দক্ষিণ যাদবপুর ১ এরিয়া কমিটির ৬৫ জন সিপিএমের নেতা দল ছাড়লেন।’

Advertisement

টালিগঞ্জ বিধানসভা এলাকায় সিপিএমের দক্ষিণ যাদবপুর ১ নম্বর এরিয়া কমিটিতে ৬৩ জন সম্প্রতি ইস্তফা দিয়েছেন। যাঁদের মধ্যে ৩ জন এরিয়া কমিটির সদস‌্য-সহ মোট ৭ জন পার্টি সদস‌্য রয়েছে। এটা নিয়ে তৃণমূল কাউন্সিলর তথা মুখপাত্র অরূপ চক্রবর্তী সিপিএমকে খোঁচা দিয়ে পোস্ট করে লিখেছেন, ‘প্রতীক উর রহমান আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে এলেন। এদিকে দক্ষিণ যাদবপুর ১ এরিয়া কমিটির ৬৫ জন সিপিএমের নেতা দল ছাড়লেন।’

জানা গিয়েছে, সাংগঠনিক ক্ষেত্রে বিতর্ক তৈরি হওয়ায় ক্ষুব্ধ ওই ৬৩ জন ইস্তফা দিয়েছেন। কিন্তু জেলা বা রাজ‌্য কমিটি তাদের সমস‌্যা মেটাতে কোনও উদ্যোগ এখনও নেয়নি বলেও সিপিএমের যাদবপুরের ওই এরিয়া কমিটির ইস্তফা দেওয়া নেতা-কর্মীদের ক্ষোভ রয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.