সুব্রত বিশ্বাস: দেশের মধ্যে ‘সবুজ স্টেশন’ হাওড়া। স্বীকৃতি পাওয়ার পর এক সপ্তাহ কাটল না, হাওড়া স্টেশনকে কেন্দ্র করে একের পর এক অভিযোগে বীতশ্রদ্ধ রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
[ESI হাসপাতালের শৌচাগারে রোগীর ঝুলন্ত দেহ, বিক্ষোভ মৃতের পরিবারের]
হাওড়ার ডিআরএম থেকে পূর্ব রেলের জিএম’কে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মন্ত্রী। দৈনিক পনেরো লক্ষ যাত্রী হাওড়া স্টেশন দিয়ে চলাচল করলেও মাত্র ৪৩ টি টিকিট কাউন্টার ওই স্টেশনে। রেলমন্ত্রীর টুইটে মহিলা যাত্রীর অভিযোগ, হাওড়া স্টেশনে ট্যাক্সি স্ট্যান্ডের দিকের দশটি বুকিং কাউন্টার বন্ধ হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। কাউন্টারে সুপারভাইজারের ঘরটি ভেঙে পড়ে দীর্ঘ দিন আগে। সেই যে বন্ধ হল কাউন্টার আর খোলেনি। যাত্রীর এই অভিযোগে রেলমন্ত্রী হাওড়ার ডিআরএম’কে ব্যবস্থা নির্দেশ দিলে তিনি সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থার নির্দেশ দেন। কমার্শিয়াল বিভাগ জানিয়েছে, ওই কাউন্টারগুলি রিজার্ভেশন সেন্টার করা হবে। তাই বন্ধ রাখা হয়েছে।
[আজব রোগ ‘পাইকা’র ছোবলে অখাদ্যে লোভ, মেনুতে কাচ থেকে টিকটিকি-পেরেকও]
এদিকে হাওড়া স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের শৌচালয়টি বন্ধ করে সেখানে গার্ডদের বিশ্রামাগার করা হচ্ছে। যাত্রীদের অভিযোগ, পর্যাপ্ত শৌচালয়ের অভাবে হয়রানির পাশাপাশি যাত্রীরা যত্রতত্র প্রস্রাব করতে বাধ্য হচ্ছেন। রেল পুলিশ থেকে আরপিএফ এদের ধরে টাকা আদায় করছে। শৌচাগারের দাবি তুললেও তা এই মুহূর্তে সম্ভব নয় বলে জানিয়েছে রেল। স্টেশন পরিচ্ছন্নতার দেদার বিজ্ঞাপন রেল করলেও স্টেশন নোংরা করার জন্য দায়ী হকারদের প্রশ্রয় দিচ্ছে রেল। শ্রীরামপুর স্টেশনে বসার সিট দখল করে হকারি চললেও রেল কোনও পদক্ষেপ করছে না বলে রেলমন্ত্রীর টুইটে অভিযোগ করেন যাত্রী। রেলমন্ত্রী ডিআরএম থেকে ভিজিল্যান্স কর্তাকে বিষয়টি দেখতে বলেন। যাত্রীদের অভিযোগ, প্রতিটি স্টেশনে স্বাচ্ছন্দ্যের অভাবের সঙ্গে নিরাপত্তার অভাব রয়েছে বলে যাত্রীরা রেলমন্ত্রীর কাছে একাধিক অভিযোগ জানিয়েছেন।
সর্বশেষ খবর
-
নায়ক ও মহানায়ক! ‘মন কি বাত’ অনুষ্ঠানে উত্তম কুমার, সত্যজিৎ রায়কে স্মরণ মোদির
-
বাংলাদেশি হয়েও বৈষ্ণবনগরে তৃণমূলের পঞ্চায়েত প্রধান! মালদহে আরও এক ‘লাভলি’র খোঁজ
-
সাড়ে ৩ দশক পর! রক্তাক্ত অধ্যায় পেরিয়ে কাশ্মীরে রাম মন্দির বানাচ্ছেন কাশ্মীরি পণ্ডিতরা
-
১৫ বছরেই অধিনায়ক! দলীপ ট্রফিতে নতুন ইতিহাস বৈভব সূর্যবংশীর, কীভাবে এল সুযোগ?
-
অপমানের প্রতিশোধ! ‘গজনির মতোই স্মৃতিভ্রম’, আমিরকে তোপ সোনম ওয়াংচুকের