Sealdah division

অফিস টাইমে শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য সুখবর! একগুচ্ছ নতুন লোকাল চালাবে রেল

গেদে-মাঝেরহাটের মধ্যে সরাসরি পরিষেবা চালু করা হবে। গেদে–রানাঘাট ও নৈহাটি– মাঝেরহাট পরিষেবাকে একত্রিত করে একটি নতুন পরিষেবা চালু করা হয়েছে।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৬, ১৮:১৫

options
link
অফিস টাইমে শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য সুখবর! একগুচ্ছ নতুন লোকাল চালাবে রেল
ফাইল ছবি

শিয়ালদহ মেন লাইনের নিত্যযাত্রীদের জন্য সুখবর। যাত্রী সুবিধায় একগুচ্ছ নতুন ট্রেন পরিষেবা শুরু করতে চলেছে শিয়ালদহ ডিভিশন। ১৬ মার্চ সোমবার থেকে শিয়ালদহ থেকে গেদেগামী ও গেদে থেকে শিয়ালদহগামী নতুন পরিষেবা শুরু করা হচ্ছে। রেলের বক্তব্য হাজার হাজার দৈনিক যাত্রী এই পরিষেবায় উপকৃত হবেন।

Advertisement

রেল সূত্রে জানা গিয়েছে, ৩১২২৭ শিয়ালদহ-বারাকপুর লোকাল এবার থেকে গেদে পর্যন্ত যাত্রা করবে। নতুন সময় সূচি হিসাবে ট্রেনটি ৩১৯৩১ আপ শিয়ালদহ–গেদে স্পেশাল হিসাবে ছাড়বে। শিয়ালদহ থেকে সকাল ৯টা ২৮ মিনিটে ছাড়বে। গেদেয় পৌঁছবে ১২টা ৭ মিনিটে। একইভাবে ৩১২২৬ নম্বর ট্রেনটি এবার থেকে ৩১৯৩০ ডাউন গেদে–শিয়ালদহ স্পেশাল হিসাবে চলবে। গেদে থেকে সকাল ৮টা ২৬ মিনিটে ছেড়ে ১০টা ৫৭ মিনিটে শিয়ালদহে পৌঁছবে। ৩১৪৩১ আপ শিয়ালদহ–নৈহাটি লোকালের যাত্রা গেদে পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। ট্রেনটি ৪টা ৫০ মিনিটে ৩১৯৩৩ আপ শিয়ালদহ–গেদে স্পেশাল হিসেবে চালানো হবে। ট্রেনটি গেদেয় পৌঁছবে সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে।

Advertisement

এছাড়াও গেদে-মাঝেরহাটের মধ্যে সরাসরি পরিষেবা চালু করা হবে। গেদে–রানাঘাট ও নৈহাটি– মাঝেরহাট পরিষেবাকে একত্রিত করে একটি নতুন পরিষেবা চালু করা হয়েছে। ৩০১৪৪ ডাউন গেদে– মাঝেরহাট স্পেশাল ট্রেন গেদে থেকে বিকেল ৪টে ১৫ মিনিটে ছেড়ে ৭টা ২৮ মিনিটে মাঝেরহাট পৌঁছবে।

Advertisement

রানাঘাট ও গেদের মধ্যে আরও তিনটি বিশেষ ট্রেন চালু করা হচ্ছে বলে জানিয়েছে রেল। ৩১৭৬১ আপ রানাঘাট–গেদে ইএমইউ স্পেশাল রানাঘাট থেকে সকাল ৭টা ৫মিনিটে ছেড়ে ৭টা ৫৭ মিনিটে গেদে পৌঁছবে। ৩১৭৬২ ডাউন গেদে–রানাঘাট ইএমইউ স্পেশাল গেদে থেকে দুপুর ১টায় ছেড়ে ১টা ৫৫ মিনিটে রানাঘাট পৌঁছবে। ৩১৭৬৪ ডাউন গেদে–রানাঘাট ইএমইউ স্পেশাল গেদে থেকে রাত ৮টা ২৫ মিনিটে ছেড়ে রাত ৯টা ২১ মিনিটে রানাঘাট পৌঁছবে। নতুন পরিষেবা ও ট্রেন চালানোর পাশাপাশি ৩১৩৩৩ আপ শিয়ালদহ–কল্যাণী সীমান্ত লোকালের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ট্রেনটি শিয়ালদহ থেকে ৪টে ৩০ মিনিটে ছাড়বে (আগের সময় ৪টে ৫০ মিনিট)।

তবে রেল সূত্রে জানা গিয়েছে, পরীক্ষামূলকভাবে এই ট্রেনগুলি চালানো হবে। পরে প্রয়োজন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত সময়সূচির জন্য যাত্রীদের স্টেশনের নোটিস বোর্ড ও রেলের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম দেখার অনুরোধ করেছে রেল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.