সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পার্ক সার্কাস চার নম্বর ব্রিজের কাছে একটি নার্সিংহোমে ভর্তি এক রোগিণীকে ধর্ষণের অভিযোগ উঠল কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে৷ গত বৃহস্পতিবার ওই চিকিৎসক নিগৃহীতার চোখ পরীক্ষার নামে তাঁকে একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ৷
গত ২৬ মে চোখের সমস্যা নিয়ে পার্ক সার্কাস চার নম্বর ব্রিজের কাছে ওই নার্সিংহোমে ভর্তি হন বছর ২৪-এর তরুণী। অভিযোগ, কর্তব্যরত নার্সকে বাইরে যেতে বলে পরীক্ষা করার নাম করে চিকিৎসক ওই তরুণীকে ধর্ষণ করেন। যুবতীর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষকে ঘটনার কথা জানানোর সত্ত্বেও তারা অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি৷ শুক্রবার অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে বেনিয়াপুকুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে তরুণীর পরিবার। রাতেই অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ। নিগৃহীতা তরুণীর মেডিক্যাল টেস্ট করা হবে৷
সর্বশেষ খবর
-
ভোটে জিতে দল বদল ১১১ বিধায়ক-সাংসদের! বাংলা নয়, দলবদলে শীর্ষে দেশের এই রাজ্য
-
সারারাত প্যান্ডেল হপিংয়ের প্ল্যান! পুজোয় রাতভর পরিষেবা দেবে সরকারি বাস
-
বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া কীভাবে? নির্দেশিকা দিয়ে জানাল অর্থ দপ্তর
-
আগরকরের কোপে কেরিয়ার শেষ! এখনও ক্ষোভ পুষে রেখেছেন? অবশেষে মুখ খুললেন অশ্বিন
-
পুজোর উইশলিস্টে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা! কৌশানীর পুজোর পাতে আর কী কী চমক?