Rathin Ghosh

কালীঘাটে না গিয়ে রথীন ঘোষের বাড়িতেই ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের বৈঠক! জল্পনা

তৃণমূলের অন্দরে চলা টানাপোড়েনের আবহে এবার চর্চার কেন্দ্রে মধ্যমগ্রামের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ। দলীয় সূত্রের দাবি, রবিবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে তাঁকে দেখা যায়নি। একই দিনে তাঁর মধ্যমগ্রামের বাড়িতে কয়েকজন বিধায়কের বৈঠক হয়েছিল বলেও রাজনৈতিক মহলের একাংশে আলোচনা শুরু হয়েছে।

Advertisement
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: জুন ৩, ২০২৬, ১৬:৪০

options
link
কালীঘাটে না গিয়ে রথীন ঘোষের বাড়িতেই ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের বৈঠক! জল্পনা
রথীন ঘোষের বাড়িতেই 'বিদ্রোহী' তৃণমূল বিধায়কদের বৈঠক!

তৃণমূলের অন্দরে চলা টানাপোড়েনের আবহে এবার চর্চার কেন্দ্রে মধ্যমগ্রামের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)। দলীয় সূত্রের দাবি, রবিবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে তাঁকে দেখা যায়নি। একই দিনে তাঁর মধ্যমগ্রামের বাড়িতে কয়েকজন বিধায়কের বৈঠক হয়েছিল বলেও রাজনৈতিক মহলের একাংশে আলোচনা শুরু হয়েছে। অসমর্থিত সূত্রের দাবি, রবিবার রথীন ঘোষের মধ্যমগ্রামের বাড়িতে মোট ৯ জন তৃণমূল বিধায়কের একটি বৈঠক হয়েছিল। ওই বৈঠকে সদ্য বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাও উপস্থিত ছিলেন বলে দাবি করা হচ্ছে।

Advertisement

তবে সেখানে মোট কতজন বিধায়ক উপস্থিত ছিলেন বা বৈঠকের প্রকৃতি কী ছিল, তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। উল্লেখযোগ্যভাবে, মঙ্গলবার কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতেও রথীন ঘোষকে দেখা যায়নি বলেই দলীয় একাংশের দাবি। ফলে কালীঘাটের বৈঠকে তাঁকে না দেখা যাওয়া এবং একই দিনে মধ্যমগ্রামের কথিত বৈঠকের ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা সামনে আসতে শুরু করেছে। যদিও বৈঠকের জল্পনা উড়িয়ে দিয়েছেন রথীন ঘোষ। তিনি শুধু জানিয়েছেন, শরীরের খোঁজ খবর নিতে এসেছিলেন। এ প্রসঙ্গে মঙ্গলবার বিধানসভায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “শুধু পেশাদারী কারণেই নয়, সকলের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। কেন আমি মিথ্যে কথা বলতে যাব? রথীন ঘোষের বাড়িতে গিয়েছিলাম। আমার সঙ্গে দু’একজন বিধায়কও ছিলেন।” দু’জনের এই মন্তব্যের পর মধ্যমগ্রামের বৈঠক নিয়ে চলা জল্পনা আরও জোরালো হয়েছে। 

Advertisement

সেখানে মোট কতজন বিধায়ক উপস্থিত ছিলেন বা বৈঠকের প্রকৃতি কী ছিল, তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। উল্লেখযোগ্যভাবে, মঙ্গলবার কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতেও রথীন ঘোষকে দেখা যায়নি বলেই দলীয় একাংশের দাবি।

মঙ্গলবার বিধানসভা থেকে বেরতেই স্বাভাবিকভাবে চিঠি নিয়েই তাঁকে প্রশ্ন করা হয়। সেখানেই ঋতব্রত দাবি করেন, চিঠি নিয়ে তাঁর কিছু জানা নেই। গল্পের গরু তো গাছে তুলতে পারবেন না! এদিন সকালে তাপস রায়ের একটি পোস্ট নতুন তৃণমূলের জল্পনা উসকে দিয়েছিল। তা নিয়ে ঋতব্রত বলেন, “উনি কী পোস্ট করেছেন উনি বলতে পারবেন। তবে আমি নাকি দক্ষিণ কলকাতার হোটেলে বৈঠকে একাধিক বিধায়কের সঙ্গে বসেছি বলে শোনা যাচ্ছে। আমি বলব, আমার টাওয়ার লোকেশন দেখুক। আমি কোথায় ছিলাম।” যদিও রথীন ঘোষ, শিউলি সাহার সঙ্গে দেখা করার কথা স্বীকার করে নিয়েছেন তিনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.