Cancer Treatment

রোবট-এআই যুগলবন্দিতে ক্যানসার চিকিৎসায় বিপ্লব, জাতীয় সম্মেলনে ১০০ চিকিৎসককে প্রশিক্ষণ

সম্প্রতি রাফকন ২০২৬-এর সম্মেলনে সেই প্রশিক্ষণই দেওয়া হল একশো চিকিৎসক, নার্স, অপারেশন থিয়েটার কর্মীদের।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৬, ১৮:১১

options
link
রোবট-এআই যুগলবন্দিতে ক্যানসার চিকিৎসায় বিপ্লব, জাতীয় সম্মেলনে ১০০ চিকিৎসককে প্রশিক্ষণ
প্রতীকী ছবি।

ইউরোলজি-র অত্যাধুনিক অস্ত্রোপচারে সব মিলিয়ে রোবট রয়েছে সাত ধরনের। তার মধ্যে শহর কলকাতায় রয়েছে সেরা তিন। যার মধ্যে সেরার সেরা ‘দ্য ভিঞ্চি’। এহেন রোবটের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগলবন্দিতে অস্ত্রোপচার হবে আরও নির্ভুল-ত্রুটিহীন!

Advertisement

পৃথিবীজুড়ে রোবটের মাধ্যমে র‌্যাডিক্যাল প্রোস্টেটেকটমি, সিস্টেকটমি-সহ বিভিন্ন জটিল ইউরোলজিক্যাল অস্ত্রোপচারের ব্যবহার দ্রুত বাড়ছে। পিছিয়ে কেন থাকবে কলকাতা। শহর কলকাতাতেও কিডনি, মূত্রনালি, মূত্রথলির অস্ত্রোপচারে রোবটের ব্যবহার আরও বাড়ানো যায় তার জন্যই এই সম্মেলন।

সম্প্রতি রাফকন ২০২৬-এর সম্মেলনে সেই প্রশিক্ষণই দেওয়া হল একশো চিকিৎসক, নার্স, অপারেশন থিয়েটার কর্মীদের। রোবটিক ইউরোলজি ফোরামের অষ্টম জাতীয় সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩০০-রও বেশি রোবটিক ইউরোলজিস্ট, সার্জন, চিকিৎসক, শিক্ষাবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞ অংশ নিয়েছিলেন। অ্যাপোলো হাসপাতালের ইউরো অঙ্কোলজিস্ট, রোবটিক সার্জন ডা. তরুণ জিন্দাল জানিয়েছেন, এটাই পূর্ব ভারতের প্রথম জাতীয় রোবটিক ইউরোলজি সম্মেলন। যেখানে রোবটিক অস্ত্রোপচারের নতুন প্রযুক্তি, গবেষণা, চিকিৎসার অভিজ্ঞতা এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হল নতুন চিকিৎসকদের সঙ্গে। পৃথিবীজুড়ে রোবটের মাধ্যমে র‌্যাডিক্যাল প্রোস্টেটেকটমি, সিস্টেকটমি-সহ বিভিন্ন জটিল ইউরোলজিক্যাল অস্ত্রোপচারের ব্যবহার দ্রুত বাড়ছে। পিছিয়ে কেন থাকবে কলকাতা। শহর কলকাতাতেও কিডনি, মূত্রনালি, মূত্রথলির অস্ত্রোপচারে রোবটের ব্যবহার আরও বাড়ানো যায় তার জন্যই এই সম্মেলন।

Advertisement

ডা. তরুণ জিন্দালের বক্তব্য, “রোবটের সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স মিশলে অস্ত্রোপচার হবে আরও সহজ। কিডনিতে টিউমার হয়েছে। অস্ত্রোপচার করার সময় কৃত্রিম বুদ্ধিমত্তা মেপে বলে দেবে ঠিক কোন জায়গায় টিউমার। তাতে ঝুঁকি কমবে অনেকটাই।”

চিকিৎসকরা জানিয়েছেন, প্রচলিত সার্জারির তুলনায় রোবটিক অস্ত্রোপচারে রক্তক্ষরণ কম, হাসপাতালে কম দিন থাকতে হয়, রোগী দ্রুত সুস্থ হন এবং অস্ত্রোপচারের নির্ভুলতাও বাড়ে। রোবটের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা মিশলে রোগীদের সুবিধা ষোলোআনা। ডা. তরুণ জিন্দালের বক্তব্য, “রোবটের সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স মিশলে অস্ত্রোপচার হবে আরও সহজ। কিডনিতে টিউমার হয়েছে। অস্ত্রোপচার করার সময় কৃত্রিম বুদ্ধিমত্তা মেপে বলে দেবে ঠিক কোন জায়গায় টিউমার। তাতে ঝুঁকি কমবে অনেকটাই।” অনুষ্ঠানে হাজির ছিলেন আরইউএফ-এর সভাপতি ডা. অনন্ত কুমার, সম্পাদক ডা. রবিমোহন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.