নামবিভ্রাট! আর তার জেরে শনিবার দিনভর রাজনৈতিক মহলে চর্চা চলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে নিয়ে। এদিন তপসিয়ায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আসল তৃণমূলের বৈঠকে আচমকা হাজির হন তিনি। আর তাতেই জল্পনা তুঙ্গে ওঠে, গ্রেপ্তারির ভয়ে গা-ঢাকা দেওয়ার পর কি এবার ঋতব্রত শিবিরে নাম লেখাচ্ছেন নির্মলবাবু? সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে পড়ে কোনওক্রমে ‘আমাদের হৃদয়ে মমতা’ বলে কার্যত পালিয়ে বাঁচলেও চর্চা থামেনি। কারণ, তিনি যে ওই শিবিরে ‘অনাহুত’! কেউ তাঁকে ওই বৈঠকে ডাকেননি। তাহলে কেন এসেছেন? বৈঠক শেষে ঋতব্রত নিজে জানান, যে নির্মল ঘোষ তাঁদের তৈরি কমিটিতে আছেন, তিনি পানিহাটির নন, পশ্চিম মেদিনীপুরের শ্রমিক নেতা।
আরও পড়ুন:
ঋতব্রত সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘‘আমি শুনলাম পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এসেছেন, ঘোরাঘুরি করছেন। এখানে অনেক রেস্টুরেন্ট আছে। তবে তাঁকে তো আমরা কেউ মিটিংয়ে ডাকিনি। আমাদের স্কিম অফ থিংসে নির্মলবাবু নেই। তাঁকে বাইরে ঘোরাঘুরি করতে দেখলামও। আমি তাই বললাম যে নির্মল ঘোষ কমিটিতে আছেন তিনি পশ্চিম মেদিনীপুরের শ্রমিক নেতা। এই নির্মল ঘোষ অনাহুতের মতো ঘোরাঘুরি করছে দেখে অনেকের মনে হতে পারে যে উনি আমাদের এখানে এসেছেন। আমি নির্দিষ্টভাবে বলে দিতে চাই যে, উনি আমাদের এখানে আমন্ত্রিত নন।”
বৈঠক শেষে ঋতব্রত সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘‘আমি শুনলাম পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এসেছেন, ঘোরাঘুরি করছেন। এখানে অনেক রেস্টুরেন্ট আছে। তবে তাঁকে তো আমরা কেউ মিটিংয়ে ডাকিনি। আমাদের স্কিম অফ থিংসে নির্মলবাবু নেই। তাঁকে বাইরে ঘোরাঘুরি করতে দেখলামও। আমি তাই বললাম যে নির্মল ঘোষ কমিটিতে আছেন তিনি পশ্চিম মেদিনীপুরের শ্রমিক নেতা। এই নির্মল ঘোষ অনাহুতের মতো ঘোরাঘুরি করছে দেখে অনেকের মনে হতে পারে যে উনি আমাদের এখানে এসেছেন। আমি নির্দিষ্টভাবে বলে দিতে চাই যে, উনি আমাদের এখানে আমন্ত্রিত নন।”
এই আমন্ত্রণ নিয়ে নির্মল ঘোষ নিজেই ধোঁয়াশা তৈরি করেছিলেন। একবার তিনি জানান, ‘‘যোগদান নয়, জাভেদের (জাভেদ খান) সঙ্গে শুধু দেখা করতে এসেছি।” পরে আবার তিনি বলেন, আমন্ত্রণ পেয়েই এসেছেন। এ প্রসঙ্গে ঋতব্রতর জবাব, ‘‘আমি বলব উনি বলুন ওঁকে কে কোন নম্বর থেকে ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন। ওঁর সঙ্গে আমরা কেউ কথাও বলিনি। উনি নিজের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু বলছেন। আমি ভেবেছিলাম উনি রেস্টুরেন্টে বা ঘুরতে এসেছেন। আমরা কেউ ডাকিনি। নির্মল ঘোষের সঙ্গে আমাদের কোনও কথাও হয়নি, কোনও দূরদূরান্তে ওদের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।গল্পের গরু গাছে তুলতে চাইছেন। কিন্তু উনি আমাদের পরিকল্পনার দূরদূরান্তে নেই।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ