ভরাডুবির পর থেকে তৃণমূলের সঙ্গে দূরত্ব বেড়েছে অরূপ বিশ্বাসের। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা একটিমাত্র বৈঠকেই দেখা গিয়েছিল তাঁকে। এই পরিস্থিতিতে তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে চিঠি লিখেছেন অরূপ বিশ্বাস (Aroop Biswas)। তাঁর চিঠিকে সমর্থন করেছেন ‘আসল তৃণমূলের’ বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। ঘাসফুল শিবিরের অ্যাকাউন্ট ফ্রিজের দাবি জানিয়েছেন তিনিও।
আরও পড়ুন:
এই মুহূর্তে দলের সংসদীয় এবং পরিষদীয় দলে ভাঙন ধরলেও দলের সংগঠনের রাশ নিজের হাতে রাখতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। একে একে বিদ্রোহীদের সরিয়ে নিজের মতো করে দলকে সাজানোর চেষ্টা করছেন নেত্রী। দলের তহবিলের রাশও এতদিন কালীঘাটের হাতেই ছিল। অন্তত বিরোধী শিবিরের কেউ সরকারিভাবে তহবিলের উপর নিজেদের দাবি জানাননি। এই পরিস্থিতিতে তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে HDFC ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ঋতব্রত বলেন, “অরূপ বিশ্বাসের চিঠির সারবত্তা রয়েছে। এই অ্যাকাউন্টে যে চুরির টাকা, কাটমানির টাকা নেই তার কী গ্যারান্টি রয়েছে। তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের আর্জিকে সমর্থন জানাই।” ‘আসল তৃণমূলে’র বিরোধী দলনেতা ঋতব্রতর এই সমর্থন যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
বলে রাখা ভালো, এই মুহূর্তে দলের সংসদীয় এবং পরিষদীয় দলে ভাঙন ধরলেও দলের সংগঠনের রাশ নিজের হাতে রাখতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। একে একে বিদ্রোহীদের সরিয়ে নিজের মতো করে দলকে সাজানোর চেষ্টা করছেন নেত্রী। দলের তহবিলের রাশও এতদিন কালীঘাটের হাতেই ছিল। অন্তত বিরোধী শিবিরের কেউ সরকারিভাবে তহবিলের উপর নিজেদের দাবি জানাননি। এই পরিস্থিতিতে তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে HDFC ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। আপাতত দলের তহবিলের অপব্যবহার রুখতে অ্যাকাউন্ট ফ্রিজ করার আর্জিও জানিয়েছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের পর নতুন যে কমিটি গড়েছেন, সেই কমিটিতে কোষাধ্যক্ষ পদে অরূপের বদলে এনেছেন শুভাশিস চক্রবর্তীকে। ফলে অরূপ আদৌ তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে নিজেকে দাবি করতে পারেন কিনা, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। এদিকে চিঠির বয়ান মোতাবেক অরূপ নিজেকেই কোষাধ্যক্ষ বলে দাবি করছেন। ফলে প্রশ্ন উঠছে, মমতার তৈরি নতুন কমিটি কি মানছেন না অরূপ বিশ্বাস? তবে কি তিনিও ‘বিদ্রোহী’দের তালিকায় নাম লেখালেন? যদিও এই বিষয়ে মমতার তৃণমূলের তরফে কারও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সুপ্রিম দরবারে অমীমাংসিত তৃণমূলের ‘প্রতীক-যুদ্ধ’, কমিশনকে শিব সেনা মনে করাল আদালত
-
প্রধান নির্বাচক পদে আগরকর আর কতদিন? জানিয়ে দিল বোর্ড, জানানো হল উত্তরসূরি বাছার দিনক্ষণও
-
আবার বিহার! কিশোরীর পথ আটকে যৌন নিগ্রহ, অশালীন আচরণ, বন্ধুকে মার, প্রকাশ্যে ভিডিও
-
নতুন করে পুলিশি পদক্ষেপ নয়, হাই কোর্টের নির্দেশে স্বস্তিতে নন্দীগ্রামের জেলবন্দি কংগ্রেস প্রার্থী
-
একবছরে ২৫০০ কোটির লোকসান শাহরুখের! ‘ধনকুবের’ বাদশার ক্যাশবাক্সে আচমকা টান কেন?