জোড়া দুর্ঘটনায় বারাকপুরে হত চার

বেপরোয়া যান চলাচলকেই দায়ী করছেন প্রত্যক্ষদর্শীরা...

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০১৭, ০৭:৪৫

options
link
জোড়া দুর্ঘটনায় বারাকপুরে হত চার

নিজস্ব সংবাদদাতা, বারাকপুর: সোমবার সকালে বারাকপুরে পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের। প্রথম ঘটনাটি ঘটে বারাকপুরের অতীন্দ্র সিনেমা হলের সামনে। অপর ঘটনাটি ঘটে লালকুঠির কাছে। বেপরোয়া যান চলাচলের কারণেই পথের বলি হতে হচ্ছে সাধারণ মানুষকে, দাবি প্রত্যক্ষদর্শীদের।

Advertisement

গলার উত্তরীয় চেয়েছিলেন এক ‘ভক্ত’, ইচ্ছেপূরণ করলেন প্রধানমন্ত্রী

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রথম ঘটনাটি ঘটে বারাকপুরের অতীন্দ্র সিনেমা হলের সামনে। ওলা ও ট্রাকের মুখোমুখি ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম বিপ্লব চক্রবর্তী (৪৮) ও সৈকত দে (৩৪)। অন্যদিকে, লালকুঠির কাছে বাইকে চেপে যাচ্ছিলেন দুই যুবক। উল্টোদিক থেকে আসা একটি লরির ধাক্কায় মৃত্যু হয় তাঁদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম গোপী হেলা (২৬) ও রাজু সাউ (২৭)।

Advertisement

পথের বলি মাধ্যমিক পরীক্ষার্থী-সহ দুই

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.