সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা দিয়েছিলেন, কথা রাখলেন৷ অ্যাপোলো-কাণ্ডে মৃত সঞ্জয় রায়ের স্ত্রী রুবি রায়কে বৃহস্পতিবার পর্যটন দপ্তরে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার থেকেই সল্টলেকের অফিসে শিক্ষানবিশ অ্যাসিস্টাণ্ট ম্যানেজার হিসাবে কাজে যোগ দিচ্ছেন রুবি৷
[পণ্য রপ্তানিতে এবার চিনকে টক্কর দিতে চায় রামদেবের পতঞ্জলি]
পথ দুর্ঘটনায় আহত ডানকুনির সঞ্জয় রায়কে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ পরিবারের অভিযোগ, বাইক দুর্ঘটনায় আহত যুবককে সিটি স্ক্যানের নামে শুধুমাত্র অতিরিক্ত মুনাফা লাভের আশায় রোগীকে ‘ভেণ্টিলেশন’-এ দিয়েছিল অ্যাপোলো হাসপাতাল৷ সব মিলিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার বিল করেছিল প্রায় সাড়ে সাত লক্ষ টাকা৷ এরপর পরিবারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় রোগীকে এসএসকেএমে স্থানান্তরিত করা হবে৷ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে সেখানে বেড মিলতেই রোগীকে নিয়ে যেতে চান তাঁরা৷ কিন্তু বিপুল অঙ্কের বিল পুরো না মেটানো হলে রোগীকে ছাড়া হবে না বলে জানিয়ে দেয় অ্যাপোলো৷ বিল নিয়ে টানাপোড়েনের জেরে এসএসকেএমে নিয়ে যেতে অনেকটাই দেরি হয়ে যায়৷ যার ফলে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় সঞ্জয়বাবুর৷
[সাগরে কপিল মুনির আশ্রম ভাঙার নির্দেশ দিল আদালত]
রুবির অভিযোগের ভিত্তিতেই চলছে সেই তদন্ত৷ যার জেরে বারবার কর্তাদের ডেকে পাঠানো হয়েছে৷ হাসপাতালে গিয়ে তদন্ত চালিয়েছে পুলিশ৷ এদিনও তদন্তের স্বার্থে ফুলবাগান থানার আধিকারিকরা যান হাসপাতালে৷ অতিরিক্ত ওসি-সহ অন্য আধিকারিকরা ছিলেন সেই টিমে৷ এরই মধ্যে এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ নবান্নে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন স্বয়ং মুখ্যমন্ত্রী৷ প্রসঙ্গত, মেডিকায় মৃত সুনীল পাণ্ডের স্ত্রীকেও চাকরির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
[কাটা পা হাতে নিয়ে হাসপাতালের দরজায় দরজায় ঘুরলেন রোগী]
সর্বশেষ খবর
-
নদিয়ায় কংগ্রেস কর্মী ও ছেলে খুনে গ্রেপ্তার তৃণমূল নেতার স্ত্রী! রাজ্যে কালা দিবসের ডাক শুভঙ্করদের
-
‘বাড়ির দখল নিতে চাইছে’, ভাটপাড়ায় ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের
-
‘শুধু দোকান কেন, খাট-বিছানা নিয়ে আসুন’, ল্যান্সডাউন মার্কেটে ব্যবসায়ীদের ধমক, ২ দিনের ‘ডেডলাইন’ অগ্নিমিত্রার
-
‘পাকিস্তানি হিন্দুদের সহ্য করি’, পাক প্রেসিডেন্টের মন্তব্যকে ‘অসংবেদশীল’ কটাক্ষ জাভেদ আখতারের
-
সাভারকর মন্তব্যে রাহুলের বিরুদ্ধে ‘অহেতুক’ মামলা, গবেষককে জরিমানা করল আদালত