Saayoni Ghosh

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথ মালিকানায় ফ্ল্যাট! বিতর্কের মাঝেই মুখ খুললেন সায়নী

'এই ঘোষকে ভয় দেখানো যাবে না,' বললেন সায়নী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ১৩:০০

options
link
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথ মালিকানায় ফ্ল্যাট! বিতর্কের মাঝেই মুখ খুললেন সায়নী
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথ মালিকানায় ফ্ল্যাট! বিতর্কের মাঝেই মুখ খুললেন সায়নী

গত কয়েকদিন ধরে চর্চায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তি। কারণ, বেআইনি নির্মাণের অভিযোগে নোটিস ধরানো হয়েছে তাঁকে। এসবের মাঝে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কলকাতার বুকে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের (Saayoni Ghosh) সঙ্গে যৌথ মালিকানায় ফ্ল্যাট রয়েছে অভিষেকের। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। বুধবার সকালে সোশাল মিডিয়ায় এনিয়ে মুখ খুললেন সায়নী। তিনি লিখলেন, “আমি জানি না এই সায়নী ঘোষ কে, তবে প্রমাণ ছাড়াই আমাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে।” বললেন, ‘এই ঘোষকে ভয় দেখানো যাবে না।’

Advertisement

রাজ্যে পালাবদলের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, কোনওরকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। সেই মতো পদক্ষেপও করেছে প্রশাসন। বর্তমানে কলকাতা পুরসভার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৭ টি সম্পত্তি। সেই সম্পত্তির মধ্যেই রয়েছে একটি ফ্ল্যাট, যার ঠিকানা ১৯ডি সেভেন ট্যাঙ্ক রোড। জানা যাচ্ছে, সেটি নাকি যৌথ মালিকানার। অভিষেকের পাশাপাশি তাতে নাম রয়েছে জনৈক সায়নী ঘোষের। গুঞ্জন, এই সায়নী নাকি যাদবপুরের তৃণমূল সাংসদ। স্বাভাবিকভাবেই ঠিক কি কারণে তাঁদের যৌথ সম্পত্তি, তা নিয়েও কানাঘুষো শুরু হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এসবের মাঝে বুধবার সকালে সোশাল মিডিয়ায় এবিষয়ে মুখ খুললেন সায়নী। তিনি লেখেন, ‘কয়েক জায়গায় দেখলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষ যৌথভাবে ১৯ ডি-সেভেন ট্যাঙ্ক রোড, কলকাতা ৭০০৩০ ঠিকানার একটি সম্পত্তির মালিক। কিন্তু সেখানে যোগাযোগের জন্য কোনও নম্বর নেই। আমি বলতে পারছি না ইনি কে। কিন্তু নিশ্চিতভাবেই সেই সায়নী ঘোষ নন, যিনি সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। রাজনীতি থেকে আজ পর্যন্ত কোনও অপ্রত্যাশিত লাভ করেননি। মানুষ আমাকে আশীর্বাদ করেছে এবং আমি কৃতজ্ঞ।’ সেখানেই তিনি আরও লেখেন, ‘আমি আমার ভোটারদের জানাতে চাই, আমার নির্বাচনী হলফনামায় আমার সম্পত্তির বিবরণ দেওয়া আছে। যারা কোনও প্রমাণ ছাড়াই আমাকে বদনাম করার চেষ্টা করছেন-এখনই থামুন!’ হুঁশিয়ারি দিয়ে সায়নী বললেন, ‘আমি এক ছাড়ব না। ভুয়ো খবর ছড়ানোর জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ‘ঘোষ’কে ভয় দেখানো যাবে না। আমি কবিগুরুর দেশের মানুষ।’

Advertisement

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন