শুভময় মণ্ডল: অশান্ত পরিবেশে আগেও সম্প্রীতির ছবি দেখেছে তিলোত্তমা। রাম নবমীর মিছিলে হিন্দু ভাইদের তৃষ্ণা নিবারণে এগিয়ে এসেছিলেন খিদিরপুরের ইয়াসিররা। এবার আরও এক সম্প্রীতির উদাহরণ তুলে ধরল শহর। আমরা-ওরার ভেদাভেদ ভুলে ইফতার আয়োজন করে নজির গড়ল দক্ষিণের নামী দুর্গাপুজো কমিটি। এসবি সার্বজনীনের এমন মহৎ প্রয়াস শহরের পুজো কমিটির ইতিহাসে প্রথম বলা যায়।
[হেলমেট ছাড়াই বাইকে! সচেতনতা বাড়াতে আরোহীদের চড়ানো হল খচ্চরের পিঠে]
রমজান মাসে ইফতারের আয়োজনে করছে নানা সংগঠন। যেখানে পাত পেড়ে খাচ্ছেন সাধারণ মানুষ। ধর্মের ভেদাভেদ ভুলে একসঙ্গে খাওয়া-দাওয়া করার ছবি দেশের প্রত্যেক প্রান্তেই ফুটে উঠছে বারবার। কোথাও হিন্দু রাজার মসজিদে হয়েছে ইফতারের ভোজ তো কোথাও অযোধ্যার মন্দিরেও রোজা ভঙ্গ করে ইফতারে শামিল হয়েছিলেন অনেকে। এবার সেই দৃশ্যের সাক্ষী থাকল শহর তিলোত্তমাও। সৌজন্যে এসবি পার্ক সার্বজনীন। জাতি-ধর্ম-বর্ণ ভুলে নতুন পোশাক পরে দুর্গাপুজোতে শামিল হন বাঙালি। হিন্দুদের হাতে প্রসাদ তুলে দেন মুসলিম ভাইয়েরা। এবার হল উলটোটা। মুসলিম ভাইদের জন্য ইফতারের আয়োজন করে নজির গড়ল এই পুজো কমিটি। সম্প্রীতির মাঝে মিলনই তো এ দেশের শক্তি।
প্রায় ১৩০ জন মানুষ অংশ নিলেন এসবি পার্ক সার্বজনীনের আয়োজিত ইফতারে। খেলেন চেটেপুটে। খাবার বাড়িও নিয়ে গেলেন অনেকে। কী ছিল না এই ইফতারের মেনুতে! ১১ রকম ফল, সরবত, মাংসের চাপ, আরও কত কী। এসবি পার্ক সার্বজনীনের আথিতেয়তায় মুগ্ধ আগতরাও।
[ইঞ্জিনিয়ারিং ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, প্রেমিকের বিরুদ্ধে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ]
এসবি পার্ক সার্বজনীনের অন্যতম উদ্যোক্তা সঞ্জয় মজুমদার এমন আয়োজন করতে পারায় আপ্লুত। বলছেন, “শহরের নানা জায়গাতেই ইফতারের আয়োজন হচ্ছে। কিন্তু পুজো কমিটি হিসেবে এটি এ শহরে নজির। প্রথম কোনও পুজো কমিটি এমন আয়োজন করল। আমরা চাই আমাদের দেখে অন্যরাও অনুপ্রাণিত হোক। এবং এ ধরনের আরও নানা উদ্যোগ নেওয়া হোক।”
সর্বশেষ খবর
-
‘অতীত নিয়ে আটকে থাকলে উন্নয়ন সম্ভব নয়’, দিল্লি-ঢাকা চাপানউতরের মাঝেই বললেন ত্রিবেদী
-
তৃপ্তি-রশ্মিকা নন! আমিই ‘ন্যাশনাল ক্রাশ’, রবি কিষানের রসিক টনিকে ‘ডেলুলু’ তোপ নেটভুবনের
-
‘তথ্য লুকোবেন না’, জরুরি বৈঠকে ডেঙ্গু রুখতে নভেম্বর পর্যন্ত নজরদারির নির্দেশ শুভেন্দুর
-
ডনবাসই ‘জিয়নকাঠি’, না পেলে হবে মৃত্যুদণ্ড! ক্ষমতা বাঁচাতে যুদ্ধই ভরসা পুতিনের
-
হজমের সমস্যা থেকে লিভারের অসুখ, আগেভাগে রোগ ধরতে উদ্যোগ ডিসান শিলিগুড়ির