স্কটিশচার্চ কলেজের এক ছাত্রীর রহস্যমৃত্যু (Scottish Church Student Death)! মৃত ওই ছাত্রীর নাম ঋষিতা বণিক। গত ২৪ জানুয়ারি কলেজ হস্টেল থেকেই অচৈতন্য অবস্থায় আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঋষিতা বণিককে। সেখানেই মৃত্যু হয় তাঁর। কীভাবে এই মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বড়তলা থানার পুলিশ। প্রাথমিক অনুমান, খাবারের সঙ্গে বিষক্রিয়ার ফলেই এই ঘটনা ঘটে থাকতে পারে। যদিও অন্যান্য দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, স্কটিশচার্চ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন ঋষিতা বণিক। ত্রিপুরায় বাড়ি। কলকাতায় কলেজ হস্টেলে থেকেই পড়াশোনা করতেন। গত ২৪ জানুয়ারি হস্টেলের মধ্যেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্রী। এরপরেই হস্টেলের সিক-রুমে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই ঋষিতাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। এরপরেই রাতারাতি আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ওই কলেজ ছাত্রীর মৃত্যু হয়।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, খাবারের সঙ্গে বিষক্রিয়ার ফলেই এই ঘটনা ঘটতে পারে। যদিও পূর্ণাঙ্গ রিপোর্টয়ের অপেক্ষায় তদন্তকারীরা। অন্যদিকে ঘটনার অন্যান্য দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। এমনকী নখ ও রক্তের নমুনা ফরেনসিক পরীক্ষার জন্যেও পাঠানো হয়েছে বলে খবর।
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?