Monday several road closed

স্বাধীনতা দিবসের কর্মসূচিতে সোমবার বন্ধ কলকাতার একাধিক রাস্তা, জেনে নিন বিকল্প রুট

প্রায় ৩০ হাজার লোক এই মিছিলে অংশ নিতে চলেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যার জেরে ওইদিন শহরের একাধিক রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ করা হবে।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ২০:১৮

options
link
স্বাধীনতা দিবসের কর্মসূচিতে সোমবার বন্ধ কলকাতার একাধিক রাস্তা, জেনে নিন বিকল্প রুট
৭ আগস্ট। 'হর ঘর তেরঙ্গা' কর্মসূচির সূচনায় ভবানীপুরে মিছিল মুখ্যমন্ত্রীর। নিজস্ব ছবি।

শুভেন্দুর সরকারের আমলে এবার প্রথম ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। স্বাধীনতা দিবস উপলক্ষে ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ১০ আগস্ট দুপুর ৩টেয় নেতাজি মূর্তির পাদদেশ থেকে বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। প্রায় ৩০ হাজার লোক এই মিছিলে অংশ নিতে চলেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যার জেরে ওইদিন শহরের একাধিক রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ করা হবে। খিদিরপুর রোড, মেয়ো রোড, আর আর অ্যাভিনিউয়ের মতো একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাগুলি বন্ধ থাকবে। কলকাতা পুলিশের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ১০ আগস্ট অর্থাৎ সপ্তাহের শুরু দিনেই একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ খাকায় সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা। ওই দিন কোন কোন রাস্তা বন্ধ, আর কোন রুটে গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে, বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানিয়ে দিয়েছে পুলিশ।

Advertisement

‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির জন্য যে রাস্তাগুলি বন্ধ থাকবে সেগুলি হল – কিংসওয়ে, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইন্সওয়ে, রেড রোড, খিদিরপুর রোড, লাভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ। ওই দিন বেশ কিছু রাস্তায় পার্কিংয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। কিংসওয়ে, অকল্যান্ড রোড, স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট অংশ, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহেরু রোড, ক্যাথেড্রাল রোড, কুইন্সওয়ে, ডাফরিন রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউতে দুপুর ১২টা থেকে গাড়ি পার্ক করা যাবে না। কর্মসূচি যতক্ষণ না শেষ হবে, ততক্ষণ ওই রাস্তাগুলির ক্ষেত্রে যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে এবং পার্কিংও নিষিদ্ধ থাকবে।

Advertisement

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ১০ আগস্ট দ্বিতীয় হুগলি সেতু, এজেসি বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, সিআর অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড, এসপি মুখার্জি রোডে পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। তবে জরুরিভিত্তিক যেমন এলপিজি সিলিন্ডা, সিএনজি, পেট্রল, তেল, অক্সিজেন, সবজি, ফল, দুধ, মাছের গাড়ির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা থাকবে না। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির উপর নির্ভর করে মূল রাস্তার ও সংযোগকারী রাস্তাগুলি থেকে যানবাহন ঘুরিয়ে দেওয়া হতে পারে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.