পুজোয় শান্তি নামক ধরায় নিয়ে যাবে খিদিরপুরের পল্লি শারদীয়া

বন্দুকের নলই কি শেষ কথা? হিংসা দীর্ণ পৃথিবী তো চায়নি মানুষ!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০১৯, ১৫:৩০

options
link
পুজোয় শান্তি নামক ধরায় নিয়ে যাবে খিদিরপুরের পল্লি শারদীয়া

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ এবার পড়ুন খিদিরপুর পল্লি শারদীয়ার পুজো প্রস্তুতি৷

Advertisement

শুভময় মণ্ডল: বন্দুকের নলই ক্ষমতার উৎস। ক্ষমতা দখলের লোভে অন্ধ চিনা একনায়ক মাও জে দংয়ের এমন বাণীই বদলে দিয়েছিল দুনিয়া। মানব সভ্যতার ইতিহাসে লোহা ও গান পাউডারের যুগান্তকারী আবিষ্কারই শাসক ও শোষিতের ব্যবধান গড়ে দেয়। কিন্তু বন্দুকের নলই কি শেষ কথা? হিংসা দীর্ণ পৃথিবী তো চায়নি মানুষ! ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ গানে কবীর সুমন গেয়েছিলেন, ‘সেনাবাহিনী বন্দুক নয়, শুধু গোলাপের তোড়া হাতে কুচকাওয়াজ করবে তোমার সামনে…’। এ দৃশ্যই তো দেখতে চেয়েছি আমরা। যেখানে থাকবে না কোনও হিংসা, শুধুই শান্তির বাতাবরণ বিরাজমান। এবার পুজোয় এমনই এক শান্তি নামক ধরায় এবার নিয়ে যাবে খিদিরপুরের পল্লি শারদীয়া। ৭৬তম বর্ষে তাদের থিম ভাবনা- শান্তি নামক ধরায়। সৃজনে শিল্পী রবীন রায়।

Advertisement

20170915_191733

Advertisement

শাসক ও শোষিতের সংজ্ঞা তৈরি করে দেওয়া বন্দুকের নলই এখন দুনিয়াদারির উপজীব্য। বন্দুকের নল উঁচিয়ে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে ডরায়। কিন্তু যুদ্ধ নয়, মানুষ শান্তি চায়। সেটাই থিম ভাবনায় তুলে ধরতে চাইছেন শিল্পী। তাই তাঁর ভাবনায় উঠে এসেছে এমনই কিছু অহিংস বস্তু। শান্তির প্রতীক যা যা আছে বিশ্বে তা সবই রয়েছে মণ্ডপে। মণ্ডপের শুরুতেই রয়েছে ২৫ ফুটের এক বিশালাকার পায়রা। তারপরই পালকের তৈরি এক বিশাল স্টেনগান। যা দিয়ে গুলি নয়, বেরোচ্ছে গোলাপ ফুল। এমন দৃশ্যই দেখতে চেয়েছে শান্তিপ্রিয় মানুষ। মুরগির পালক থেকে তৈরি স্টেনগানই শান্তির বার্তা দিচ্ছে। মণ্ডপের অন্দরেও শান্তির ভাব বিরাজমান।

20170915_191902

20170915_191834

থিমের সঙ্গে মানানসই প্রতিমা গড়ছেন শিল্পী সৌমেন পাল। আবহ সংগীতের দায়িত্বে শিল্পী দীপ্ত রায়। আলোর দায়িত্বে সুমন মাইতি। গতবছর সত্যের পথে সুন্দরকে উপলব্ধি করিয়েছিল পল্লি শারদীয়া। থিমের পোশাকি নাম ছিল সত্যম শিবম সুন্দরম। সৃজনে ছিলেন শিল্পী সুশান্ত পাল। প্রচুর পুরস্কারে ভূষিত হয়েছিল এই পুজো। এবছর শান্তি নামক ধরায় হাঁটতে দর্শনার্থীদের কেমন লাগে সেটাই দেখার।

20170915_191647

কেমন চলছে পুজোর প্রস্তুতি, দেখুন ভিডিওয়-

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.