নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ব্যাংক কর্তা। ধৃতের নাম শুভেন্দু তালুকদার। বাড়ি শহরের উত্তর ভারতনগরে। শিলিগুড়িতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লোন রিকভারি ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন তিনি। অভিযোগ, শক্তিগড়ের এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন তিনি। ৯ মার্চ শিলিগুড়ি মহিলা থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। এরপর তদন্তে নেমে কসবা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে বুধবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। বিচারক অভিযুক্তর জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
[মাতৃহারা কিশোরীকে লাগাতার ধর্ষণ আত্মীয়দের, গ্রেপ্তার ২]
সরকারি আইনজীবী সুদীপ রায়বসুনিয়া বলেন, “এই মামলায় সাতদিন পর কেস ডায়েরি চেয়ে পাঠিয়েছেন বিচারক। একইসঙ্গে ধৃতের সক্ষমতা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।” শিলিগুড়ি মহিলা থানা সূত্রে খবর, ২০১১ সালে ঋণ নেওয়ার জন্য শিলিগুড়ি হিলকার্ট একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মূল শাখায় যোগাযোগ করেন ওই মহিলা। শুভেন্দু তালুকদারের সঙ্গে সেখানেই তাঁর পরিচয় হয়। তার কিছুদিন আগেই স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় ওই মহিলার। পরিচয়ের কিছুদিন পর থেকেই বিভিন্ন অছিলায় মাঝেমধ্যে ওই মহিলাকে ফোন করতে থাকেন শুভেন্দুবাবু। ঋণ পাইয়ে দিতে সহায়তা করার নাম করে তাংর বাড়িতেও যাতায়াত শুরু করেন। ঋণ সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য ওই মহিলা এবং তাঁর মা’কে বাড়িতেও ডাকতেন। এভাবে কিছুদিন চলার পর একদিন অভিযুক্ত তাঁকে বিয়ে করার প্রস্তাব দেন। বলেন, স্ত্রী’র সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর। মহিলার কাছ থেকে সাড়া না পেয়ে একদিন কথা আছে বলে জোর করে হোটেলে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এরপর ডুয়ার্সে নিয়ে একটি মন্দিরে তাঁকে সিদুঁর পরিয়ে বিয়ে করেন বলে অভিযোগ। এরপর বাগডোগরায় একটি ভাড়া বাড়িতে তাকে রাখা হয়। কিছুদিন পর কলকাতায় বদলি হয়ে যান ওই আধিকারিক। ইতিমধ্যে ওই মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। অভিযোগ, জোর করে ওষুধ খাইয়ে গর্ভপাত করানো হয় তাঁর। এ নিয়ে দু’জনের মধ্যে তিক্ততা বাড়তে থাকে। এরপর শুভেন্দুবাবু ওই মহিলার সঙ্গে সম্পর্ক রাখতে অস্বীকার করেন বলে অভিযোগ। এ নিয়ে অভিযুক্তর পরিবারের তরফেও ফোনে তাঁকে হুমকি দেওয়া হয় বলেও পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।
[মদ্যপদের হাতে আক্রান্ত মহিলা সিভিক ভলান্টিয়ার ও তাঁর পরিবার]
সর্বশেষ খবর
-
নমাজ পড়তে বেরিয়ে অপহরণ? ডোমকলে নিখোঁজ একই পাড়ার ৫ কিশোর
-
তারাপীঠে পুজো, প্রশাসনিক বৈঠক, একগুচ্ছ কর্মসূচিতে বীরভূম সফরে মুখ্যমন্ত্রী
-
যিশুকে সাক্ষী রেখে সলমন-অর্পিতার রাখি পালন, সর্বধর্ম সমন্বয়ের পাঠ দিয়ে চর্চায় ‘সেক্যুলার’ ভাইজান
-
‘২০০ শতাংশ যোগ্যতা অর্জন করব’, জাতীয় দলের দায়িত্ব নিয়ে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল কোচ
-
যে কোনও মুহূর্তে ফেটে যাবে হ্রদের পাড়! বিপর্যস্ত নেপালকে নতুন শঙ্কার কথা শোনাল চিন