বঙ্গে SIR
SIR in West Bengal

খসড়ায় বাদ ৫৮ লক্ষ, চূড়ান্ত তালিকায় বাতিল আরও ৫ লক্ষ, ‘ভুল স্বীকার’ করে কমিশন বলছে, ‘আরও কাটা যাবে’

একনজরে দেখে নিন তালিকার খুঁটিনাটি। বাদ পড়া ভোটার সংখ্যার পাশাপাশি নতুন ও বিচারাধীন ভোটার কত? জানতে পারবেন তাও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ২০:১০

options
link
খসড়ায় বাদ ৫৮ লক্ষ, চূড়ান্ত তালিকায় বাতিল আরও ৫ লক্ষ, ‘ভুল স্বীকার’ করে কমিশন বলছে, ‘আরও কাটা যাবে’
ফাইল ছবি।

রাজ্য ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন শেষে শনিবার, ২৮ ফেব্রুয়ারি বিকেলে অবশেষে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। যোগ-বিয়োগের অঙ্কে কতজনের নাম বাদ গেল, নতুন কত ভোটারের নাম উঠল তালিকা, কতজনই বা তথ্য অসংগতির জেরে বিচারাধীন, সেসব যাবতীয় হিসেব সাংবাদিক বৈঠকে তুলে ধরেছে রাজ্য নির্বাচন কমিশন। সিইও মনোজ আগরওয়াল এবং অতিরিক্ত সিইও অরিন্দম নন্দী এই সংক্রান্ত তথ্য বিস্তারিতভাবে দিয়েছেন। একনজরে দেখে নিন সেই  তালিকা –

Advertisement

২৮ ফেব্রুয়ারি, চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে, রাজ্যে মোট যোগ্য ভোটার ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ২২ হাজার ৬৪২, মহিলা ভোটার ৩ কোটি ৪৪ লক্ষ ৩৫ হাজার ২৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩৮২ জন।ফর্ম ৭ অনুযায়ী বাদ পড়েছেন ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ ভোটার। এছাড়া ফর্ম ৬ ও ৬এ-তে নতুন ভোটারের সংখ্যা ১ লক্ষ ৮২ হাজার ৩৬। ফর্ম ৮ অনুযায়ী স্থানান্তরিত ভোটার ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন। এছাড়া বিচারাধীন ভোটার অর্থাৎ তথ্যে অসংগতির জেরে যাঁদের নাম এখনও বিবেচনার আওতায়, সেই সংখ্যা ৬০ লক্ষ ৬ হাজার ৩৭৫।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
  • রাজ্যে মোট যোগ্য ভোটার ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ২২ হাজার ৬৪২, মহিলা ভোটার ৩ কোটি ৪৪ লক্ষ ৩৫ হাজার ২৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩৮২ জন।
  • বাদ পড়া ভোটার (ফর্ম ৭) ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩
  • নতুন ভোটার  (ফর্ম ৬ ও ৬এ) ১ লক্ষ ৮২ হাজার ৩৬
  • স্থানান্তরিত ভোটার ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬
  • এছাড়া বিচারাধীন ভোটারের সংখ্যা ৬০ লক্ষ ৬ হাজার ৩৭৫

রাজ্যের এসআইআরের কাজ শুরু হয়েছিল ২৭ অক্টোবর, ২০২৫এ। সেদিনের তথ্য অনুযায়ী, মোট ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। কাজ শেষ হয়েছে ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ সালে। মাঝে খসড়া তালিকায় বাদ পড়েছিলেন ৫৮ লক্ষ ভোটার। আর প্রকাশিত হওয়া চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ এবং বাদ পড়েছে অতিরিক্ত ৫ লক্ষেরও বেশি। অর্থাৎ সবমিলিয়ে বাতিল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন ভোটারের নাম। এরপরও ধাপে ধাপে প্রকাশিত হবে অতিরিক্ত ভোটার তালিকা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.