SIR in West Bengal

‘মতুয়াদের সর্বনাশ করেছে বিজেপি, ফর্মে লিখিয়েছিল বাংলাদেশি ছিলাম’, বিস্ফোরক অভিযোগ মমতার

শনিবার সন্ধ্যায় এসআইআর ইস্যুতে ধর্মতলার ধরনামঞ্চ থেকে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৬, ২১:২৫

options
link
‘মতুয়াদের সর্বনাশ করেছে বিজেপি, ফর্মে লিখিয়েছিল বাংলাদেশি ছিলাম’, বিস্ফোরক অভিযোগ মমতার
ধর্মতলার ধরনা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার। নিজস্ব ছবি

এসআইআরের পর চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছে বহু মতুয়া ভোটারের নাম। এমন বহু ভোটারের নাম বাদের প্রতিবাদে নির্বাচন কমিশনের দায়িত্বজ্ঞানহীনতাকে দায়ী করে ধর্মতলায় ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর শনিবার সন্ধ্যায় সেখান থেকেই মতুয়াদের নাম বাদের নেপথ্যে ফের বিজেপিকে দায়ী করলেন তিনি। মমতার কথায়, ”মতুয়াদের সর্বনাশ তো করেছে বিজেপি। ওখানে ক্যাম্প করে ১০০ টাকার ফর্ম বিলি করে লিখিয়েছিল – আমরা বাংলাদেশি ছিলাম। এখন সিএএ-তে নাগরিকত্ব চাই।” আগে একাধিকবার মতুয়া সম্প্রদায়কে সাবধান করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ ছিল, নাগরিকত্বের ফর্ম যেন কেউ পূরণ না করেন অথবা সই না করেন। তাহলেই প্রমাণিত হবে যে তাঁরা নাগরিক নন, তার জন্য আবেদন জানাচ্ছেন। এসআইআরের চূড়ান্ত তালিকায় মতুয়া সম্প্রদায়ের বহু ভোটারের নাম বাতিল হওয়ায় ফের সেকথাই মনে করালেন তিনি।

Advertisement

মমতার কথায়, ”মতুয়াদের সর্বনাশ তো করেছে বিজেপি। ওখানে ক্যাম্প করে ১০০ টাকার ফর্ম বিলি করে লিখিয়েছিল – আমরা বাংলাদেশি ছিলাম। এখন সিএএ-তে নাগরিকত্ব চাই।”

মতুয়া গড়ে এসআইআরের সমস্যা নতুন নয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের আবহের মাঝে বনগাঁর ঠাকুরবাড়ি থেকে আলাদা নাগরিকত্ব ফর্ম নিয়ে বিতর্ক ওঠে। জানা যায়, বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নেতৃত্বে সেখানে আলাদা ক্যাম্প করে সিএএ বা নাগরিকত্ব ফর্ম পূরণ করানো হচ্ছে। আশ্বাস দেওয়া হয় যে ওই ফর্ম পূরণ করলেই এসআইআরে নাম উঠবে। এসব জেনে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার পরামর্শ দিয়েছিলেন, ওই ফর্মে একবার সই করা বা তা পূরণ করে দেওয়ার অর্থই এই যে, মতুয়ারা এই মুহূর্তে নাগরিক নন, তাঁরা নাগরিকত্বের জন্য স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন করছেন। এতে উলটো ফলাফল হতে পারে। অথচ বাস্তব এটাই যে মতুয়ারা গোড়া থেকেই ভারতের নাগরিক, তাঁদের ভোটাধিকার রয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার পরামর্শ দিয়েছিলেন, ওই ফর্মে একবার সই করা বা তা পূরণ করে দেওয়ার অর্থই এই যে, মতুয়ারা এই মুহূর্তে নাগরিক নন, তাঁরা নাগরিকত্বের জন্য স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন করছেন। এতে উলটো ফলাফল হতে পারে। অথচ বাস্তব এটাই যে মতুয়ারা গোড়া থেকেই ভারতের নাগরিক, তাঁদের ভোটাধিকার রয়েছে।

তাঁর আশঙ্কা সত্যি করে চূড়ান্ত ভোটার তালিকায় সত্যিই বহু মতুয়ার নাম হয় বাদ পড়েছে নয়তো বিচারাধীন। তাঁদের হয়ে লড়াইয়ে, তাঁদের ভোটাধিকার অক্ষুণ্ণ রাখতে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় শুক্রবার থেকে চলছে ধরনা। সেখান থেকেই শনিবার ফের মনে করিয়ে দিলেন, নাগরিকত্বের নামে মতুয়াদের দিয়ে ফর্ম পূরণ করানো আসলে বিজেপির কারসাজি, জঘন্য চক্রান্ত।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন