SIR in West Bengal

বাংলার ৪ জায়গায় বাড়ছে SIR শুনানির সময়সীমা! পিছোবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন?

দু'টি বিধানসভা কেন্দ্র যেমন কার্শিয়াং ও মেটিয়াবুরুজে শুনানি ঢিমেতালে চলছে। সেখানে শুনানিতে গতি আনতে আরও ৫০ জন এইআরও নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশনের শীর্ষকর্তাদের মতে, সময়মতো শুনানি শেষ না হলে সময়সীমা বাড়াতেই হবে।

বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১৩:১০

options
link
বাংলার ৪ জায়গায় বাড়ছে SIR শুনানির সময়সীমা! পিছোবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন?
ফাইল ছবি

বঙ্গের চার জেলার একাধিক বিধানসভা এলাকায় বাড়ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার সময়সীমা! মালদহ, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর কলকাতা, কার্শিয়ং- এই চার জায়গায় কাজ অনেকটা বাকি! সেই কথা জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছিলেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসকরা। সেই চিঠি পাঠিয়ে দেওয়া হয় জাতীয় নির্বাচন কমিশনে। সূত্রের খবর, জায়গাগুলিতে বাড়তে চলেছে শুনানির সময়সীমা। সেক্ষেত্রে নির্দিষ্ট দিনে চূড়ান্ত তালিকা প্রকাশ করা যাবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

Advertisement

অন্যদিকে জানা যাচ্ছে, শুনানির নোটিস পাওয়ার পর রাজ্যের প্রায় ৫ লক্ষ ভোটার শুনানি প্রক্রিয়ায় অংশ নেননি। তাঁদের নাম বাদ যাবে বলেই প্রাথমিক অনুমান। জানা যাচ্ছে, এই ভোটারদের নাম বাদ গেল! কেন নাম গেল তা জানিয়ে নোটিস দেবে নির্বাচন কমিশন। আগে ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছিল। তার সঙ্গে এই ৫ লক্ষ যোগ করলে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে ৬৩ লক্ষে। এর সঙ্গে আরও নাম বাদ যেতে পারে বলে জল্পনা।

Advertisement

তথ্যে অসঙ্গতি ও আনম্যাপড মিলিয়ে মোট ১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৭৩৫ জনকে শুনানিতে ডাকার সিদ্ধান্ত নেয় কমিশন। বৃহস্পতিবার পর্যন্ত সকলের কাছে শুনানির নোটিস পৌঁছলেও ইতিমধ্যেই ১ কোটি ৩০ লক্ষের কাছাকাছি শুনানি শেষ হয়েছে। কমিশনের দেওয়া তথ্যই বলছে, এখনও প্রায় ২২ লক্ষ শুনানি বাকি রয়েছে। আবার এর মধ্যে ৮০ লক্ষের তথ্য যাচাই করা সম্ভব হয়েছে। প্রায় ৭২ লক্ষের তথ্য যাচাই বাকি। অথচ হাতে মাত্র ২৪ ঘণ্টা। তার মধ্যে শুনানি শেষ করতে হবে। এই কাজ শেষ করা কার্যত অসম্ভব।

Advertisement

এদিকে, আবার দু’টি বিধানসভা কেন্দ্র যেমন কার্শিয়েং শুনানি ঢিমেতালে চলছে। সেখানে শুনানিতে গতি আনতে আরও এইআরও নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশনের শীর্ষকর্তাদের মতে, সময়মতো শুনানি শেষ না হলে সময়সীমা বাড়াতেই হবে। সেক্ষেত্রে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ অসম্ভব।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.