বাবা নিয়ে বাগযুদ্ধ! বাজেট অধিবেশনের মাঝে নজিরবিহীন বাদানুবাদে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। বৃহস্পতিবারই পেশ হয়েছে অন্তর্বর্তী বাজেট। তাতে সরকারের জনকল্যাণমূলক বেশিরভাগ প্রকল্পে অর্থ বরাদ্দ বেড়েছে, নতুন প্রকল্পের প্রস্তাবও দেওয়া হয়েছে। নিয়মমাফিক এনিয়ে শুক্রবার বিধানসভায় আলোচনা হওয়ার কথা। সেখানেই বেনজিরভাবে বাগযুদ্ধে জড়িয়ে পড়লেন তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উদয়ন গুহর উদ্দেশে ‘গুন্ডা’ বলে মন্তব্য করেন শুভেন্দু। তার পালটায় উদয়নের সাফ প্রশ্ন, ”আপনি তো শিশিরবাবুর ছেলে। আর নিজেকে বলেন মোদির ব্যাটা। তাহলে আপনি আসলে কার ছেলে?” এভাবে পিতৃপরিচয় নিয়ে কার্যত নজিরবিহীন তর্কবিতর্ক শুরু হয়। স্পিকার দু’জনের এই কথোপকথন পর্ব বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেন।
পিতৃপরিচয় নিয়ে কার্যত নজিরবিহীন তর্কবিতর্ক শুরু হয়। স্পিকার দু’জনের এই কথোপকথন পর্ব বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেন।
আরও পড়ুন:
শুক্রবার বিধানসভার শুরুতে অন্তর্বর্তী বাজেট নিয়ে বক্তব্য রাখছিলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। অভিযোগ, তাঁকে বারবার বাধা দিচ্ছিলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তাতে প্রতিবাদ করেন বিরোধী দলনেতা। এনিয়ে সামান্য বাদানুবাদ হয় দু’জনের মধ্যে, পরে যা তুমুল কুরুচিকর বাক্যালাপে। অভিযোগ, উদয়ন গুহকে ‘গুন্ডা’ বলে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। বাজেট আলোচনার পর এনিয়ে বক্তব্য রাখতে ওঠেন উদয়ন। তাঁর অভিযোগ, বিরোধী দলনেতা বিধানসভার বাইরে প্রায়শয়ই এমন আক্রমণ করেন। নিজের পিতৃপরিচয় দিয়ে উদয়নের আরও বক্তব্য, তাঁর বাবা কমল গুহ ১৯৬২ সাল থেকে সাতবার বিধানসভার সদস্য ছিলেন, বাম রাজনীতি করতেন। তা শুনে শুভেন্দু বলে ওঠেন, ”আপনিই তো নিজের বাবাকে চোর বলেছেন।”
এরপর উদয়নের মন্তব্য, ”আপনি প্রমাণ করে দিন আমি বাবাকে কখনও চোর বলেছি। তাঁর কিছু কর্মকাণ্ডের সমালোচনা করেছিলাম মাত্র।” শুভেন্দুকে খোঁচা দিয়ে তিনি আরও বলেন, ”আপনি তো শিশিরবাবুর ছেলে। কিন্তু নিজেকে বলেন মোদির ব্যাটা। তাহলে আপনি আসলে কার ছেলে?” এনিয়ে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করেন। দু’জনকে থামিয়ে তিনি জানান, এ ধরনের কুরুচিকর কথোপকথন বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হচ্ছে। ওয়াকিবহাল মহলের মত, বিধানসভা অধিবেশনের মাঝে এভাবে পিতৃপরিচয় নিয়ে শাসক-বিরোধীর বাদানুবাদ একেবারেই নজিরবিহীন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আমেরিকার উপর নজরদারি ইজরায়েলের! গুপ্তচরদের নজর এড়াতে সতর্ক মার্কিন গোয়েন্দারা
-
সাত বছরের অপেক্ষার অবসান, বাংলাদেশকে গুঁড়িয়ে ফের সাফ মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন ভারত
-
তৃণমূল বিধায়কের কার্যালয়ে কন্ডোম, গুদাম থেকে মিলল প্রচুর ত্রাণ! চাঞ্চল্য খণ্ডঘোষে
-
‘সরকার পরিবর্তনের সঙ্গে আবার হাওয়া বদল!’ রুদ্রনীলকে পাশে নিয়ে আর কী বললেন পরমব্রত?
-
‘মাওবাদী মুক্ত’ ছত্তিশগড়ে পুরভোটে এগিয়ে বিজেপি, সমান টক্কর দিয়ে প্রত্যাবর্তনের ইঙ্গিত কংগ্রেসেরও