বিহারে সদ্য যে বিধানসভা নির্বাচন হয়েছে, তা বাতিল করে নতুন করে ভোট হোক। এই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল প্রশান্ত কিশোর (পিকে)-এর দল ‘জন সুরাজ পার্টি’। যা শুনে প্রাক্তন ভোটকুশলী পিকে-কে কড়া ভাষায় ভর্ৎসনা করল শীর্ষ আদালত। পিকে-র উদ্দেশে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের প্রশ্ন, “লোকে আপনাকে ভোট দেয়নি। তাই এখন বিচারবিভাগকে ব্যবহার করে প্রচার চাইছেন?”
বিহার নির্বাচনে ২৩৮টি আসনে লড়ে একটিতেও জিততে পারেনি পিকের দল। তাদের অভিযোগ, ভোটের আগে নীতীশ কুমারের সরকার মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দিয়েছে, যা আদর্শ আচরণবিধিকে লঙ্ঘন করে। এই যুক্তিতে ভোট বাতিলের দাবি জানিয়েছিলেন পিকে। তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ কান্ত। ওই বেঞ্চের সদস্য বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “এই কথাটা আপনি কী করে বলতে পারেন? ক্ষমতায় এলে আপনিও তা-ই করবেন।”
আরও পড়ুন:
পিকে-কে এই আর্জি নিয়ে বিহার হাই কোর্টে যাওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতিদের বক্তব্য, “এটা তো গোটা ভারতের সমস্যা নয়। তাহলে সুপ্রিম কোর্টে আগে এসেছেন কেন? বিহার হাই কোর্ট আছে তো। আগে সেখানে যান।” প্রধান বিচারপতি বলেন, ‘‘একটি রাজনৈতিক দলের অনুরোধে আমরা গোটা রাজ্যকে নিয়ে কোনও ঢালাও নির্দেশ দিতে পারি না।’’
বিহার ভোটের পর থেকেই নীতীশ সরকারের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলে সরব হয়েছেন পিকে। তাঁর দাবি, নীতীশের দল জেডিইউ-এর ২৫টি বেশি আসন পাওয়ারই কথা ছিল না। প্রসঙ্গত, বিহারে ২৪৩টি আসনের মধ্যে ২০২টি আসনে জিতে ক্ষমতায় এসেছে জেডিইউ এবং বিজেপির জোট। বিজেপি জিতেছে ৮৯ আসনে। আর জেডিইউ ৮৫ আসনে। আগের ভোটের ৪২টি আসন বেশি।
সর্বশেষ খবর
-
বর্ষায় গোয়ায় ৪০ শতাংশ বেড়েছে ‘মাইক্রোকেশন’, পর্যটনের নয়া ধারায় গা ভাসাবেন নাকি?
-
ডাক্তারির মাঝেই জাতীয় স্তরে বিরাট লাফ বঙ্গকন্যার! চিনে নিন বিজেপির ‘নবীন টিমে’র মধুছন্দাকে
-
কপিলকে ছুঁয়ে নজির জাদেজার, স্পিন অস্ত্রে বিরাট লিডেও শ্রীলঙ্কায় টেস্টজয়ে ভারতের কাঁটা বৃষ্টি!
-
‘ইন্ডাস্ট্রির দালাল, মেয়েদের ক্লায়েন্ট দেয়’, স্যান্ডি সাহাকে নিয়ে বিস্ফোরক ‘মা’ খ্যাত তিথি
-
বৃষ্টিতে ভিজে অফিসের এসির নিচে বসেছেন? ব্যাগে এই জিনিসগুলো না থাকলেই বাঁধবে অসুখ