সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সল্টলেকের এক নির্মীয়মাণ বহুতলের জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হল নরকঙ্কাল৷ সোমবার সকালে কাজ করতে গিয়ে শ্রমিকরা ওই কঙ্কাল দেখতে পান৷ খবর পেয়ে তদন্ত শুরু করেছে বিধানগর সিটি পুলিশ৷
সল্টলেকের ডিডি ব্লকের ১১ তলা বিশিষ্ট এই বহুতলের কাজ শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে৷ মাঝে বছরখানেক বন্ধ ছিল কাজ৷ নতুন করে কাজ শুরু হতে আজ খোলে বহুতলটির দরজা৷ ছাদে কাজ করতে গিয়ে জলের ট্যাঙ্কের মধ্যে কঙ্কাল চোখে পড়ে শ্রমিকদের৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ওই কঙ্কাল কোনও মহিলার৷ তাঁকে খুন করে বন্ধ বহুতলের ট্যাঙ্কে ফেলে রাখা হয়েছে বলেই মনে করছে পুলিশ৷ এর পিছনে কোনও বড় দুষ্কৃতী চক্র কাজ করছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ৷ এ ধরনের নির্মীয়মান বহুতল বেশিরভাগ ক্ষেত্রে এলাকার অপরাধীদের আখড়া হয়ে ওঠে৷ অনুমান করা হচ্ছে এখানেও সেরকমই কোন কাণ্ড ঘটেছিল৷ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কঙ্কালটিকে৷ পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের