সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে সাধারণ পোশাক। হাত খালি। দেখে বোঝার উপায় নেই কিছু পাচারের উদ্দেশ্যে কেউ চলেছেন। এই ছক কষেই উত্তরপ্রদেশে সোনা পাচারের পরিকল্পনা করেছিল তিন ব্যক্তি। তবে তক্কে তক্কে ছিলেন শুল্ক দপ্তরের অফিসাররা। তাঁদের অভিজ্ঞ চোখকে ফাঁকি দিতে পারেনি পাচারকারীরা। ধরা পড়ে হাতেনাতে। জাকারিয়া স্ট্রিট থেকে উদ্ধার করা হয় প্রায় তিন কোটি টাকার সোনার বার। গ্রেপ্তার করা হয়েছে তিন পাচারকারীকে।
[ সময়সীমা বাড়িয়েও বিজ্ঞপ্তি প্রত্যাহার, কমিশনের সিদ্ধান্তে বিভ্রান্তি ]
কী এই অত্যাধুনিক জ্যাকেট? কীভাবে অভিনব পাচারের ছক কষেছিল পাচারকারীরা? শুল্ক দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে, নজর এড়াতে আধুনিক এই জ্যাকেটের বন্দোবস্ত করেছে পাচারকারীরা। সাধারণ পোশাকের ভিতরে ভেস্টের মতো তারা তা চাপিয়ে নেয়। এর ভিতরে সার দিয়ে থাকে বেশ কয়েকটি পকেট। সেখানে অনায়াসেই লুকিয়ে রাখা হয় সোনার বার। যেহেতু পাচারকারীদের হাত একেবারে খালি থাকে, তাই বাইরে থেকে দেখে প্রাথমিকভাবে কোনও সন্দেহই হয় না। ভিতরে যে কোটি কোটি টাকার সোনার বার আছে তা ঘূণাক্ষরেও কেউ টের পায় না। এছাড়া অনেকসময় একটি বিশেষ থলি বানিয়ে তাতে পাচারের মাল নিয়ে বেল্টের সঙ্গে বেঁধে নেয় পাচারকারীরা। এভাবেই অফিসারদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করে। এক্ষেত্রেও এই জ্যাকেটের মাধ্যমেই সোনা পাচারের পরিকল্পনা ছিল। তবে এত ছক কষেও পালাতে পারেনি পাচারকারীরা।
[ শহরের বুকেই প্রতারণা চক্র, তদন্তে লালবাজারের সাইবার সেল ]
জানা যাচ্ছে, তিন পাচারকারীই উত্তরপ্রদেশের বাসিন্দা। সম্প্রতি উত্তরপ্রদেশে কোনও কারণে সোনার চাহিদা বেড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। সে কারণেই ভিন রাজ্যে পাচার হচ্ছিল এই সোনা। উত্তর-পূর্ব, মায়ানমার ও বাংলাদেশকে ঘিরে একাধিক রুটে পাচারকারীরা সক্রিয়। শুল্ক দপ্তরের অফিসাররা অবশ্য এ বিষয়ে অবহিত ছিলেন। সেই সূত্র ধরেই পাকড়াও করা হল তিন পাচারকারীকে। উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় ৩ কোটি ১৫ লক্ষ টাকা। ঘটনার তদন্ত চলছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের গভীরে পৌঁছানোর চেষ্টা করছেন অফিসাররা।
ছবি ও ভিডিও- পিন্টু প্রধান
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?