Sona Pappu Case

সোনা পাপ্পু মামলা: শান্তনুর গ্রেপ্তারির পর ইডির নজরে কলকাতা পুলিশের আরও ৩০ আধিকারিক

ইডির একটি সূত্র জানিয়েছে, তদন্তে অর্থের উৎস খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে। শুধু তা-ই নয়, রাজ্য নয়, দেশের বাইরে দুবাইতেও শান্তনুর সম্পত্তি রয়েছে। তদন্তে বেশ কয়েকটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তবে সেগুলি থেকে চ্যাট, কল রেকর্ডিং-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ০০:২০

options
link
সোনা পাপ্পু মামলা: শান্তনুর গ্রেপ্তারির পর ইডির নজরে কলকাতা পুলিশের আরও ৩০ আধিকারিক
কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস।

সোনা পাপ্পুর প্রতারণা সংক্রান্ত মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির নজরে আরও বাংলার আরও ৩০ পুলিশ আধিকারিক। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।

Advertisement

ইডির একটি সূত্র জানিয়েছে, তদন্তে অর্থের উৎস খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে। শুধু তা-ই নয়, রাজ্য নয়, দেশের বাইরে দুবাইতেও শান্তনুর সম্পত্তি রয়েছে। তদন্তে বেশ কয়েকটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তবে সেগুলি থেকে চ্যাট, কল রেকর্ডিং-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলা হয়েছে। ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্যে তা উদ্ধারের চেষ্টা চলছে। ইডির ওই সূত্র আরও জানিয়েছে, জমি দখলের এই চক্রে জড়িত থাকার অভিযোগে কলকাতা পুলিশের আরও বেশ কয়েকজন কর্মকর্তাও সন্দেহের তালিকায় রয়েছেন। সূত্রের খবর, বিভিন্ন পদমর্যাদার প্রায় ৩০ জন এমন আধিকারিককে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, জোর করে জমি দখল। সেখানে অবৈধ নির্মাণ। আর্থিক তছরুপ-সহ একাধিক অভিযোগে ইডি গ্রেপ্তার করেছে কসবা ত্রাস সোনা পাপ্পুকে। এই মামলাতেই গ্রেপ্তার হয়েছেন সোনা পাপ্পুর ঘনিষ্ঠ শান্তনু সিনহা বিশ্বাস ও এক ব্যবসায়ী। তাঁদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছেন ইডি আধিকারিকরা।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.