Sonam Wangchuk Hunger Strike

‘দ্রুত আলোচনায় আসতে হবে সরকারকে’, ওয়াংচুকের সমর্থনে বিধানসভায় ধরনায় ‘কালীঘাট তৃণমূল’

কুণালের সাফ কথা, 'এই বিষয়ে অবিলম্বে বিজেপি সরকারকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে হবে।'

কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ১৫:৪৪

options
link
‘দ্রুত আলোচনায় আসতে হবে সরকারকে’, ওয়াংচুকের সমর্থনে বিধানসভায় ধরনায় ‘কালীঘাট তৃণমূল’
বিধানসভায় সোনাম ওয়াংচুকের সমর্থনে কালীঘাট-তৃণমূলের ধরনা।

সোনাম ওয়াংচুকের অনশনকে (Sonam Wangchuk Hunger Strike) কেন্দ্র করে এবার এরাজ্যের উত্তাপ বাড়ানোর কৌশল। এবার তার সমর্থনে বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনায় বসল কালীঘাট তৃণমূল। শুক্রবার বিধানসভা চত্বরে ব্যানার প্ল্যাকার্ড হাতে ধরনায় বসেন তৃণমূলের ৭-৮জন নেতা। ধরনা-অবস্থানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, খালিফা আহমেদ, বিমান বন্দ্যোপাধ্যায়, অশোক দেবের মতো তৃণমূল নেতারা। এর কয়েকদিন আগেই সোনম ওয়াংচুকের সঙ্গে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

ধরনা মঞ্চ থেকে কেন্দ্র সরকারকে বিঁধে তীব্র আক্রমণ শানান কালীঘাটপন্থী তৃণমূল নেতারা। তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় এদিন বিধানসভায় বিষয়টি নিয়ে ‘পয়েন্ট অফ অর্ডার’ তুলতে যান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ক্ষোভ উগরে দেন। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “বিধানসভা বহু ইতিহাসের সাক্ষী। আজ সোনম ওয়াংচুক গুরুত্বপূর্ণ বিষয়ে আন্দোলন করছেন। যেখানে লাগাতার শিক্ষা দুর্নীতি চলছে, সেই কারণেই তিনি এক মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। তিনি কোনও দলের লোক নন, ভারতবর্ষের কোনও রাজনৈতিক দলের সঙ্গে তিনি যুক্ত নন।” শোভনদেববাবু স্পষ্ট হুঁশিয়ারি, “এমন একজন মানুষ যিনি পরিবেশ ও শিক্ষা নিয়ে আন্দোলন করছেন, ওঁর যদি হঠাৎ কোনও দুর্ঘটনা ঘটে যায়, তবে সারা দেশবাসীর ক্ষতি। আমরা সকলে ওঁর পাশে আছি। কিন্তু যার সবার আগে সাড়া দেওয়া দরকার, সেই কেন্দ্রীয় সরকার এখনও চুপ!”

Advertisement

ধরনা মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “লাগাতার অনশনে সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের চরম অবনতি ঘটছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তাঁর লড়াইকে সমর্থন জানিয়েছেন। নেত্রীর নির্দেশেই আমাদের প্রতিনিধি দলও সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করে এসেছে।” কুণালের সাফ কথা, “এই বিষয়ে অবিলম্বে বিজেপি সরকারকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে হবে। শুধু মেডিকেল টিম পাঠানো নয়, ওঁর দাবি ও ইস্যুগুলো নিয়ে আলোচনার জন্য দ্রুত সরকারি প্রতিনিধি দল পাঠাতে হবে।” রাজনৈতিক মহলের মতে, সোনম ওয়াংচুকের মতো এক অরাজনৈতিক আন্দোলনের পাশে দাঁড়িয়ে একদিকে যেমন কেন্দ্রের বিজেপি সরকারকে জনবিরোধী হিসেবে কাঠগড়ায় দাঁড় করাতে চাইছে তৃণমূল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.