সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রথযাত্রার দিন বিকেল হঠাৎই রাজভবনে হাজির প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি বলেই সূত্রের খবর।
মঙ্গলবার সকালে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজভবনে পালিত হয়েছে ‘পশ্চিমবঙ্গ দিবস’। যা নিয়ে তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত। আর সেদিনই বিকেলে রাজভবনে দেখা গেল অন্য ছবি। বিকেল পৌনে পাঁচটা নাগাদ রাজভবনে প্রবেশ করতে দেখা যায় প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভকে (Sourav Ganguly)। রাজ্যপালের সঙ্গে দেখা করে সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়ে আসেন তিনি। যদিও সংবাদমাধ্যমের সঙ্গে এই সাক্ষাৎ নিয়ে কোনও মন্তব্য করেননি সৌরভ। তবে জানা গিয়েছে, রাজ্যপালের সঙ্গে এ ছিল সৌজন্যমূলক সাক্ষাৎ। কিন্তু তাঁদের মধ্যে কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা প্রকাশ্যে আসেনি।
[আরও পড়ুন: বাড়ছে না নাম পাঠানোর চূড়ান্ত সময়সীমা, বিক্ষোভরত কুস্তিগিরদের এশিয়ান গেমসে খেলা নিয়ে সংশয়]
সিভি আনন্দ বোস বাংলার রাজ্যপালের আসনে বসার পর এই প্রথম রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন সৌরভ। এর আগে জগদীপ ধনকড় রাজ্যপাল থাকাকালীনও একবার রাজভবনে গিয়েছিলেন মহারাজ। সেবার জানিয়েছিলেন, রাজ্যপালকে তিনি ইডেন দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন। পাশাপাশি এটাও স্পষ্ট করেন, তা কেবলই সৌজন্য সাক্ষাৎ ছিল। কিন্তু যেদিন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন নিয়ে রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে সংঘাত তুঙ্গে, ঠিক সেদিনই কেন সৌরভ রাজভবনে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও এবারের সাক্ষাৎও সৌজন্যমূলক বলেই দাবি করা হয়েছে সৌরভের ঘনিষ্ঠ মহল থেকে।
[আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট, হাই কোর্টের রায়ই বহাল শীর্ষ আদালতে]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত