Kolkata Metro

হোলির দিন ইডেনে বিশ্বকাপের মেগা সেমিফাইনাল! রাতে মিলবে বিশেষ মেট্রো পরিষেবা

বুধবার ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ম্যাচ শেষে বাড়ি ফিরত দর্শকদের কথা মাথায় রেখে ব্লু লাইনের এসপ্ল্যানেড স্টেশন থেকে বিশেষ মেট্রো চালানো হবে।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ২০:২২

options
link
হোলির দিন ইডেনে বিশ্বকাপের মেগা সেমিফাইনাল! রাতে মিলবে বিশেষ মেট্রো পরিষেবা
ব্লু ও গ্রিন লাইনে বাড়ছে মেট্রো। ফাইল ছবি

বুধবার ইডেন গার্ডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালের ম্যাচ। ওই দিনই আবার হোলি। সেই কথা মাথায় রেখে রাতে এসপ্ল্যানেড থেকে বিশেষ মেট্রো চালানোর সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষর। তবে হোলির জন্য সার্বিকভাবে কম মেট্রো চালানো হবে।

Advertisement

সোমবার মেট্রোর বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে সাধারণ দিনে আপ ও ডাউন মিলিয়ে ২৭২টি মেট্রো চলে। তবে হোলির দিন ১৯৪ টি মেট্রো চলবে। তবে দিনের প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন করা হয়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বুধবার ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ম্যাচ শেষে বাড়ি ফিরত দর্শকদের কথা মাথায় রেখে ব্লু লাইনের এসপ্ল্যানেড স্টেশন থেকে বিশেষ মেট্রো চালানো হবে। রাত ১১টা ১৫ মিনিটে আপ ও ডাউনের মেট্রো ছাড়বে। মেট্রোটি সব স্টেশনেই থামবে। বিশেষ মেট্রোর জন্য বুকিং কাউন্টার খোলা থাকবে শুধুমাত্র এসপ্ল্যানেড স্টেশনে। হোলির দিন গ্রীন লাইনে ২২৮টি মেট্রোর পরিবর্তে ১৮৬টি মেট্রো চালানো হবে। দিনের প্রথম মেট্রো ও শেষ মেট্রো ছাড়ার সময়ের কোনও পরিবর্তন করা হয়নি।

Advertisement

ইয়োলো লাইনে সারাদিনে ৯২টি মেট্রো চলবে। দিনের প্রথম মেট্রো ছাড়ার সময়ের কোনও পরিবর্তন করা হয়নি। তবে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরের দিকে শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৫৮ মিনিটে। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়ার দিকে শেষ মেট্রো ছাড়বে ৯টা ১৮ মিনিটে। অরেঞ্জ ও পার্পেল লাইনের পরিষেবা সাধারণ দিনের মতোই থাকবে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.