স্টাফ রিপোর্টার: রাজ্যের মেডিক্যাল জয়েণ্ট পরীক্ষার্থীদের জন্য সুখবর৷ মেডিক্যালে নতুন করে একশো আসন বাড়াল রাজ্য৷ নতুন একশোটি আসনের মধ্যে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পঞ্চাশটি এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজে পঞ্চাশটি আসন বাড়ানো হচ্ছে৷
রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায় বলেছেন, “নতুন চৌত্রিশটি সুপার স্পেশালিটি হাসপাতাল হচ্ছে রাজ্যে৷ স্বাভাবিক ভাবেই চিকিৎসকের প্রয়োজন৷ রাজ্যে চিকিৎসকের অভাব রয়েছে৷ নতুন এই আসন সেই অভাব মেটাবে৷”
এতদিন ডেণ্টাল সহ মেডিক্যালে রাজ্যের মোট আসন সংখ্যা ছিল তিন হাজার৷ মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া মারফত এই আসন বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে৷ রাজ্য জয়েন্ট এণ্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান সজল দাশগুপ্ত জানিয়েছেন, নতুন করে আসনবৃদ্ধি রাজ্যের মেডিক্যাল পরীক্ষার্থীদের কাছে সুখবর৷
এর আগে সুপ্রিম কোর্ট প্রথমে সিদ্ধান্ত নেয় গোটা দেশে কেন্দ্রীয় অভিন্ন জয়েন্ট পরীক্ষা চালু হবে৷ সেই অনুযায়ী রাজ্যের মেডিক্যাল জয়েন্ট পরীক্ষা বাতিল করা হয়েছিল৷ ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসির পরীক্ষা হয় ১৭ মে৷ পরে এক বছরের জন্য সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ জানায় সুপ্রিম কোর্ট৷ নতুন করে মেডিক্যাল জয়েন্ট নেওয়ার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার৷ তাই নতুন এই একশো আসন পঁচাত্তর হাজার পরীক্ষার্থীর জন্য স্বস্তি নিয়ে এসেছে৷
সর্বশেষ খবর
-
নিরাপদ নয় পাটুলি! ২ দিন রাস্তায় হেনস্থার শিকার হয়ে থানায় অভিযোগ অভিনেত্রী রূপার, ওগরালেন ক্ষোভ
-
নবম শ্রেণির পাঠ্যসূচিতে ‘জরুরি অবস্থা’, গণতন্ত্রের পাঠ পাবে পড়ুয়ারা
-
তারাতলার অভিশপ্ত গোডাউন কাড়ল ৩ ভাইকে! ঘি-মন্নুর পর মৃত্যু শিরচাঁদেরও, মোবাইলই চিনিয়ে দিল দেহ
-
এবার ফোনেই মুশকিল আসান করবেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা! জুলাইয়েই শুরু হচ্ছে ‘মুখোমুখি’
-
আমেরিকার মধ্যস্থতায় সংঘর্ষবিরতির চুক্তি ইজরায়েল-লেবানের, গৃহযুদ্ধের হুমকি হেজবোল্লার