হস্টেলের দাবিতে অনশনে পড়ুয়ারা, অচলাবস্থা অব্যাহত মেডিক্যাল কলেজে

দেখুন ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৫:৩৮

options
link
হস্টেলের দাবিতে অনশনে পড়ুয়ারা, অচলাবস্থা অব্যাহত মেডিক্যাল কলেজে

অভিরূপ দাস: ৫৬ ঘণ্টা পার। এখনও অনশন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। অচলাবস্থা অব্যাহত কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পড়ুয়াদের সঙ্গে দেখা করে অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন অধ্যক্ষ উজ্জ্বল ভদ্র। কিন্তু, নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারীরা। তাঁদের সাফ কথা, দাবি না মেটা পর্যন্ত অনশন চলবে। এদিকে, অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ডাক্তারির দু’জন পড়ুয়া।

Advertisement

[এবার থেকে প্রাথমিক স্তরে সিলেবাসে গান্ধীজি, সিদ্ধান্ত রাজ্য স্কুলশিক্ষা দপ্তরের]

Advertisement

রাজ্যের আর পাঁচটা সরকারি কলেজের মতোই হস্টেলের সুবিধা পান কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারাও। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হস্টেলের বেহাল অবস্থা। কার্যত প্রাণের ঝুঁকি নিয়েই হস্টেলে থাকছেন তাঁরা। পড়ুয়াদের দাবি, নতুন ভবনে তাঁদের থাকার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিলেন আগের অধ্যক্ষ। কিন্তু, তা হয়নি। এদিকে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের পালটা দাবি, মেডিক্যাল কাউন্সিলের নিয়মে একই ভবনে ডাক্তারির প্রথম বর্ষের পড়ুয়া ও সিনিয়রদের রাখা যাবে না। এই নিয়ে টানাপোড়েন চলছিলই। নতুন হস্টেলের দাবিতে অবস্থান বিক্ষোভ করছিলেন পড়ুয়ারা। গত মঙ্গলবার হঠাৎ নতুন বিল্ডিংয়ের তিনটি তলা ছাত্রীদের জন্য বরাদ্দ করে কর্তৃপক্ষ। আর এতেই ছাত্রদের অসন্তোষ আরও বাড়ে। এমনকী, নতুন ভবনে ছাত্রীদের ঘরগুলি বিক্ষুদ্ধ ছাত্রেরা দখল করতে যান বলে অভিযোগ। তাঁদের হটিয়ে দেয় পুলিশ। এরপরই হস্টেলের দাবিতে আমরণ অনশনে বসে পড়েন কলকাতা মেডিক্যাল কলেজের ছাত্রেরা।

Advertisement

বুধবারের পর বৃহস্পতিবার ফের অনশনকারীদের সঙ্গে দেখা করেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ উজ্জ্বল ভদ্র। তাঁর সঙ্গে ছিলেন সুপার। প্রায় আধঘণ্টা ধরে বুঝিয়েও ছাত্রদের টলানো যায়নি। আন্দোলনকারীদের বক্তব্য, ‘এমসিআইয়ের বেশিরভাগ নিয়মই তো মানা হয় না। তাহলে হস্টেলের বেলায় এত নিয়ম কিসের? প্রথম বর্ষের ছাত্রদের অন্যত্র ঘর দেওয়া হোক। পূর্ব প্রতিশ্রুতি মতো তাঁদের নতুন বিল্ডিংয়েই ঘর দিতে হবে। কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ উজ্জ্বল ভদ্র জানিয়েছেন, “কাকে কোন হস্টেল দেওয়া হবে তা ঠিক করে হস্টেল কমিটি আর কলেজ কাউন্সিল। সেই সিদ্ধান্তের বিরোধিতা করার উপায় নেই আমায়।” সেক্ষেত্রে কলেজ কাউন্সিলের বৈঠক ডেকে হস্টেল পুনর্বন্টনের দাবি করেছেন পড়ুয়ারা।

দেখুন ভিডিও:

[ব্যস্ত রাস্তায় দুর্ঘটনা ঘটিয়ে কেপমারি! ওয়ালেট, ড্রাইভিং লাইন্সেস নিয়ে চম্পট দুষ্কৃতীদের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.