সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও অশান্তি স্কটিশ চার্চ কলেজে৷ এবার বর্তমান প্রিন্সিপাল অমিত আব্রাহামকে ফিরিয়ে আনতে বিক্ষোভে সামিল হলেন স্কটিশের পড়ুয়ারা৷ সোমবার রাতে রীতিমতো কলেজের গেটের মুখে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা৷ তাঁদের দাবি, শিক্ষক হিসাবে খুবই ভাল অমিত আব্রাহাম৷ তিনি ছাত্র-ছাত্রীদের উন্নতির জন্য নানা ধরনের চেষ্টাও করেছিলেন৷ কিন্তু অধ্যাপকদের একাংশ তাঁকে কাজে বাঁধা দিচ্ছেন এবং তাঁকে অমান্য করছেন৷ আর সেই জন্যই অপমানিত হয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন অমিত বাবু৷
প্রসঙ্গত, গত ২২ আগস্ট তিনি পদত্যাগ করার জন্য আবেদন জানালে ছাত্র-ছাত্রীরা এর প্রবল বিরোধিতা করেন৷ তাঁরা চান অমিত বাবুই প্রিন্সিপাল হিসাবে কলেজে থাকুন৷ যদিও ছাত্র-ছাত্রীদের প্রতি ভালবাসা থাকলেও নিজের সিদ্ধান্তে অনড় অমিত আব্রাহাম৷ সংবাদমাধ্যমকে নিজের পদত্যাগের কারণ না জানালেও, শোনা যাচ্ছে, স্কটিশের প্রাক্তন প্রিন্সিপাল জন আব্রাহামের লবির কিছু অধ্যাপক অমিত আব্রাহামের কাজে নানাধরনের বাধা সৃষ্টি করছেন৷ আর তারজন্যই পদত্যাগ করতে চান তিনি৷
মঙ্গলবার প্রিন্সিপালকে ফিরিয়ে আনতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায়ের দ্বারস্থ হন স্কটিশের পড়ুয়ারা৷ জানা গিয়েছে, স্কটিশের অধ্যাপকরাও ইতিমধ্যেই দেখা করেছেন পার্থ বাবুর সঙ্গে৷ গত কয়েকদিন ধরে চলা ছাত্র বিক্ষোভ নিয়ে তাঁরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?