সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজভ্যাল কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে নয়া তথ্য সামনে আনল সিবিআই৷ সিবিআইয়ের আধিকারিকদের দাবি, রোজভ্যালি কর্তার সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক ছিল সুদীপের৷ গৌতম কুণ্ডুর ছেলেকে দক্ষিণ কলকাতার এক নামী স্কুলে ভর্তি করার জন্য সুপারিশ করেছিলেন তিনি৷ সেই সুপারিশ মেনেই রোজভ্যালি কর্তার ছেলেকে ভর্তি নেয় ওই স্কুল৷ পরে গৌতম কুণ্ডু ওই স্কুলকে ৭৫ লক্ষ টাকা অনুদানও দেন৷
মঙ্গলবারই গ্রেপ্তার করা হয় লোকসভায় তৃণমূলের দলনেতাকে৷ রাতে তাঁকে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে৷ বুধবার তাঁকে আদালতে তোলা হয়৷ সেখানেই এই তথ্য সামনে আনেন সিবিআইয়ের আধিকারিকরা৷ সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয় সুপারিশের সেই চিঠি স্কুল কর্তৃপক্ষের থেকে চাওয়া হয়েছে৷ সেটি আসার পরই বাকি তথ্য জানা যাবে৷
অন্যদিকে, তৃণমূল সাংসদের গ্রেফতারির প্রতিবাদে আজও রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভে শামিল হয়েছেন সমর্থকরা৷ সকাল সাড়ে আটটা নাগাদ আসানসোলের চাঁদা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা৷ জেলায় জেলায় আজও তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি রয়েছে৷ বুধবারই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ছয় দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে৷ সুদীপের গ্রেফতারির জেরে আদালতের সামনেও বিক্ষোভ প্রদর্শ করা হয়েছে৷ সিবিআই অফিসের সামনেও বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা৷
আরও পড়ুন –
(খাচ্ছি-দাচ্ছি দিব্যি আছি, বললেন সুদীপ)
(৬ দিনের সিবিআই হেফাজতে সুদীপ বন্দ্যোপাধ্যায়)
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?